চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমে আটকে পড়া একজনের বয়ানে বিমানযাত্রীদের চরম দুর্দশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:14 অপরাহ্ন 09, আগস্ট 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
স্মিত হাসি সহ নারীর ছবি, নদীর পাড়ে বসে, প্রকৃতি ও শহর দৃশ্যের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমানের ঢাকা-টরন্টো রুটের একটি ফ্লাইটে রোমে দীর্ঘ সময় আটকে থাকার অভিযোগ করেছেন কাশফিয়া নাহরিন নামে এক যাত্রী। বিমানটিতে প্রায় ৩০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

রোববার (৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিজ্ঞতার কথা জানান কাশফিয়া নাহরিন।

পোস্টে তিনি লেখেন, আমার জীবনের অন্যতম ভয়াবহ একটি ফ্লাইটের পর বাংলাদেশে অবতরণ করলাম। এরপর দীর্ঘ পোস্টে ফ্লাইটে তার অভিজ্ঞতার বিস্তারিত তুলে ধরেন তিনি। কাশফিয়ার দাবি, বাংলাদেশ বিমানের ঢাকা-টরন্টো রুটের ফ্লাইট রোমে জ্বালানি নেওয়ার জন্য প্রায় এক ঘণ্টা বিরতি নেয়। ৬ আগস্ট টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা একটি ফ্লাইট সকাল সাড়ে ৭টার দিকে রোমে পৌঁছানোর পর যান্ত্রিক সমস্যার সমাধান করা সম্ভব হয়নি বলে তিনি অভিযোগ করেন।

রোমে আটকে পড়া যাত্রীদের দুর্দশার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তার ভাষ্য অনুযায়ী, প্রায় ২৭০ যাত্রীকে যথাযথ শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও প্রয়োজনীয় সুবিধা ছাড়াই প্রায় আট ঘণ্টা বিমানের ভেতরে রাখা হয়। এরপর যাত্রীদের বিমানবন্দরে নামিয়ে দেওয়া হলেও পাইলটসহ ফ্লাইটের কর্মীদের আর দেখা যায়নি এবং বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকেও পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

কাশফিয়া জানান, রোম বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মার্কিন ও কানাডিয়ান পাসপোর্টধারী এবং শেনজেন ভিসাধারী প্রায় ১০০ যাত্রী বিমানবন্দর ছেড়ে হোটেলে যেতে পারেন। কিন্তু বাকি প্রায় ১৭০ জন যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন। তিনি অভিযোগ করেন, এসব যাত্রীর জন্য বাংলাদেশ বিমান কোনো খাবারের ভাউচার দেয়নি। প্রায় ১০ ঘণ্টা পর খাবারের ব্যবস্থা করা হয় এবং রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত সীমিত সময়ের জন্য একটি লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেওয়া হয়।

পোস্টে তিনি আরও জানান, রাতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার যাত্রীদের জানান, পরদিন বিকেল ৫টায় বাংলাদেশ থেকে একজন প্রকৌশলীসহ একটি ফ্লাইট রোমে আসবে। ওই প্রকৌশলী বিমানটি পরীক্ষা করার পর সেটি রাত ১১টার ফ্লাইটের জন্য প্রস্তুত করা হবে বলে আশা করা হয়েছিল।

এর ফলে যাত্রীদের প্রায় ২৪ ঘণ্টা বিমানবন্দরে কাটাতে হয়েছে বলে দাবি করেন কাশফিয়া। তিনি বলেন, সীমিত ধারণক্ষমতার লাউঞ্জে মাত্র কয়েক ঘণ্টা থাকার সুযোগ পাওয়া যায়। বাকি সময় যাত্রীদের গেট এলাকায় থাকতে হয়েছে। এই পরিস্থিতিতে বয়স্ক ব্যক্তি, শিশু ও অন্যান্য যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন বলেও দাবি করেন তিনি। শিশুদের জন্য ডায়াপার ও পর্যাপ্ত খাবারের সংকট ছিল এবং অনেক যাত্রীর কাছে জরুরি খরচ চালানোর মতো ক্রেডিট কার্ডও ছিল না বলে পোস্টে উল্লেখ করেন কাশফিয়া।

সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, পুরো পরিস্থিতিতে বিমান কর্তৃপক্ষের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা বা তথ্য পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বিমানবন্দরে প্রায় ৩০ ঘণ্টা অপেক্ষার পর ফ্লাইটটি সব যাত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে বলে জানান কাশফিয়া। ভবিষ্যতে বাংলাদেশ বিমানে ভ্রমণের আগে যাত্রীদের বিষয়টি বিবেচনা করার আহ্বানও জানান তিনি।

Tags: অভিযোগবাংলাদেশ বিমান
Previous Post

শাকিরা-পিকের স্বপ্নের সেই বিলাসবহুল বাড়ি যেভাবে ইয়ামালের হল

Next Post

সালমান শাহ হত্যা মামলা: ডনের বিরুদ্ধে যতো অভিযোগ

Next Post
সালমান শাহ হত্যা মামলার তদন্তে পুলিশ ও তদন্তকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান শাহ হত্যা মামলা: ডনের বিরুদ্ধে যতো অভিযোগ

টমেটোতে ভেজাল পরীক্ষা করার জন্য সুঁচ দিয়ে নমুনা নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্যে ভেজাল: কোন লক্ষ্মণে সতর্ক হবেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT