চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁচা-মরার ম্যাচে মিরাজের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:30 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান ও ফিল্ডারদের দৃশ্য, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওপেনিং নিয়ে যতবারই সংকটে পড়েছে বাংলাদেশ, সমাধান হয়ে এসেছেন মেহেদী হাসান মিরাজ। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে আরও একবার ওপেনারের ভূমিকায় অফস্পিনিং অলরাউন্ডার। তাতে প্রত্যাশার চেয়েও বেশি পেল বাংলাদেশ। বিপদে সর্বদা হাল ধরা মিরাজ দেখালেন বিরাট ঝলক। মহাদেশীয় টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ম্যাচে করলেন দুর্দান্ত সেঞ্চুরি।

১০ ইনিংস আগে ভারতের বিপক্ষে মিরাজ মিরপুরে সেঞ্চুরি করেছিলেন আট নম্বরে নেমে। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়টি করলেন ওপেনিংয়ে নেমে।

২০১৮ সালের এশিয়া কাপে প্রথমবার ওপেনিং করেন মিরাজ। বাংলাদেশের ওপেনিং জুটির দুর্দশা কাটান ৩২ রানের ইনিংস খেলে। প্রথম পরীক্ষাতেই ভালোভাবে উত্তীর্ণ মিরাজ এশিয়া কাপকে বানালেন আরেকটি সেঞ্চুরির মঞ্চ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ম্যাচকে নিজের প্রাপ্তিতে করলেন স্মরণীয়।

১১৫ বলে ৬ চার ও ২ ছয়ের সাহায্যে তিন অঙ্কে পৌঁছান মিরাজ। নাজমুল হোসেন শান্তর সঙ্গে দেড়শ পেরোনো তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশ রয়েছে ভালো অবস্থানে। ৪০.৪ ওভারে ২ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৩৪ রান। শান্ত অপরাজিত আছেন ৮৮ রানে।

নাঈম শেখের সঙ্গে ৬০ রানের ওপেনিং জুটি হয় মিরাজের। নাঈম ও তাওহিদ হৃদয় পরপর দুই ওভারে আউট হলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। মিরাজ-শান্ত বড় জুটি গড়ে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন বড় সংগ্রহের।

Tags: এশিয়া কাপবাংলাদেশ-আফগানিস্তানমিরাজলিড স্পোর্টসসেঞ্চুরি
Previous Post

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Next Post

মানবতার সেবা দিয়ে পাশ্চাত্যে ছড়িয়ে পড়ছে ইসলাম

Next Post
বাংলাদেশি মুসলিম নেতারা পশ্চিমা দেশের কার্যক্রম নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতার সেবা দিয়ে পাশ্চাত্যে ছড়িয়ে পড়ছে ইসলাম

বাংলাদেশের ব্যাটসম্যান শান্ত সেঞ্চুরি করে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝলমলে সেঞ্চুরি করে থামলেন শান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT