চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবতার সেবা দিয়ে পাশ্চাত্যে ছড়িয়ে পড়ছে ইসলাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:41 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2023
in অন্যান্য
A A
বাংলাদেশি মুসলিম নেতারা পশ্চিমা দেশের কার্যক্রম নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতার সেবার মাধ্যমে পাশ্চাত্যের দেশগুলোতে ইসলাম ছড়িয়ে পড়ছে। সামাজিক কার্যক্রম, ত্যাগ ও ভালোবাসা দিয়ে মুসলিমরা অমুসলিমদের মন জয় করছেন। এভাবেই ইসলাম পাশ্চাত্য জগতে ব্যাপকতা লাভ করছে। আইটিভি ইউএসএ ও যাইতুন একাডেমি আয়োজিত ‘দাওয়া অ্যাক্টিভিটিস ইন ওয়েস্টার্ন কান্ট্রিস’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

শনিবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রামের পশ্চিম খুলশীতে যাইতুন একাডেমি ক্যাম্পাসে এ সভা হয়। প্রধান অতিথি ছিলেন আইটিভি ইউএসএর প্রতিষ্ঠাতা, যুক্তরাষ্ট্র প্রবাসী মুহাম্মদ শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক। সভাপতিত্ব করেন যাইতুন একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শহীদুল্লাহ ইউরোপ, আমেরিকাসহ ৪০টি দেশে দাওয়াতি কাজে অংশগ্রহণের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।  সেসময় তিনি উপস্থিত স্কলারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন, পাশ্চাত্যে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করা হয় মুসলিম ও অমুসলিম কমিউনিটির কথা বিবেচনা করে।  তিনি বলেন, ঐক্যের মাধ্যমে মুসলিমরা তাদের অবস্থান ধরে রাখছেন। অনেক অমুসলিম ধনাঢ্য ব্যক্তি ইসলামী প্রতিষ্ঠানে দান করে মুসলমানদের সেবা ও অবদানের প্রতি সম্মান জানিয়েছেন।

সভায় বিশেষ অতিথি প্রফেসর ড. আ.ক.ম. আব্দুল কাদের মক্কা, ইথিওপিয়া, তায়েফ ও মদীনার আর্থ সামাজিক প্রেক্ষাপটে মহানবী (সা) ও সাহাবীদের দাওয়াতী পন্থা অতিথিদের সামনে তুলে ধরেন।

বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব খালেদ সাইফুল্লাহ বখশী বলেন, আধুনিক যুগের নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী মিডিয়া পরিচালনা করা অতি প্রয়োজনীয়। আমাদের শুধু কথা নয়, কাজ করতে হবে।

সভায় শাঈখ আফীফ ফোরকান, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. সউদ বিন মুহাম্মদ, অধ্যাপক ড. শোয়াঈব মক্কী, অধ্যাপক কফিল উদ্দিন, অধ্যাপক আবদুর রহিম, অধ্যাপক আ.ফ.ম. নূরুজ্জামান, অধ্যাপক হারুনুর রশীদ, অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম, অধ্যাপক ড. সলিম উল্লাহ, অধ্যাপক ড. নোমান হাসান, শাঈখ মুহিব্বুল্লাহ হেলাল, শাঈখ নূরুন্নবীসহ উল্লেখযোগ্য সংখ্যক ইসলামিক স্কলার ও খ্যাতিমান আলেমে দ্বীন অংশ নেন।

সভা শেষে দোয়া পরিচালনা করেন প্রফেসর ড. আফম খালিদ হোসেন। পরে যাইতুন একাডেমি অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

Previous Post

বাঁচা-মরার ম্যাচে মিরাজের সেঞ্চুরি

Next Post

ঝলমলে সেঞ্চুরি করে থামলেন শান্ত

Next Post
বাংলাদেশের ব্যাটসম্যান শান্ত সেঞ্চুরি করে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝলমলে সেঞ্চুরি করে থামলেন শান্ত

বাংলাদেশের ফুটবল ম্যাচে খেলোয়াড়রা গোলের জন্য চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুযোগ হাতছাড়ার মিছিল, জয়ও হাতছাড়া বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT