চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজের চোখে হারের কারণে আছে ‘শিশির’ও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 পূর্বাহ্ন 12, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মিরাজ ব্যাট ও গ্লাভস হাতে স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুটিতে একটি করে জয়-পরাজয়ে ১-১ সমতা নিয়ে সিরিজ নির্ধারণীতে নেমেছিল বাংলাদেশ। শেষ হাসি ফুটেছে আফগানদের মুখে। হেরে হতাশ টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তানের সঙ্গে এমন হারের কারণ হিসেবে শিশিরকেও দুষলেন তারকা অলরাউন্ডার।

সোমবার শারজায় ৯৮ বলে মাহমুদউল্লাহ রিয়াদের ৯৮ রানের ইনিংসের সুবাদে ৮ উইকেটে ২৪৪ রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। সঙ্গে মিরাজের ৬৬ রানের ইনিংসটিও সহায়তা করেছে টাইগারদের। জবাবে ৪৮.২ ওভারে কেবল ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। ৫ উইকেটের হারে ২-১ ব্যবধানে সিরিজ হাতছাড়া হয় বাংলাদেশের।

মিরাজের মতে রাতের দিকে শিশির পড়ছিল। তাতে উইকেটের গতি বেড়েছে। বল ভালোভাবে ব্যাটে এসেছে। যে কারণে রান তোলায়ও গতি বেড়েছে। ম্যাচ শেষে মিরাজ বলেছেন, ‘এটা কঠিন কাজ ছিল। তারপরও খেলোয়াড়রা সত্যিই ভালো খেলেছে। বিশেষ করে মাহমুদউল্লাহ ও আমার জুটি (পঞ্চম উইকেটে ১৪৫ রান)।’

‘আমরা গত দুই ম্যাচে দেখেছি যে, উইকেটে স্পিন বেশি কাজ করছে এবং সেজন্যই আমরা প্রথমে ব্যাটিং নিয়েছিলাম। শিশিরও পড়েছিল রাতে। তাই খেলাটা খুব সহজে হয়ে গেছে। তাদেরকে কৃতিত্ব দিতে হবে। তারা সত্যিই ভালো খেলেছে। বিশেষ করে গুরবাজ ও ওমরজাই। মাঝের ওভারগুলোতে আমরা উইকেট পাইনি। (নাহিদ রানা) সে ভালো খেলেছে।’

Tags: আফগানিস্তানআরব আমিরাতবাংলাদেশমিরাজলিড স্পোর্টসশান্তশারজাহ
Previous Post

অপহরণের ৭ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

Next Post

শাহরুখকে হুমকিদাতা সেই আইনজীবী গ্রেপ্তার

Next Post
অভিনেতা শাহরুখ খান একটি গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখকে হুমকিদাতা সেই আইনজীবী গ্রেপ্তার

শেখ হাসিনা রেড নোটিশের বিষয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারপোলের রেড নোটিশ দিয়ে কি শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT