চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপহরণের ৭ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

হাকিম বাবুল by হাকিম বাবুল
10:30 পূর্বাহ্ন 12, নভেম্বর 2024
in - সেমি লিড, অপরাধ, জনপদ, শেরপুর
A A
প্রকাশ্য মাঠে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার, তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে অপহরণের ৭ দিন পর কলেজছাত্র সুমন মিয়ার (১৮) মরদেহ মাটিচাপা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ নবেম্বর) দিবাগত মধ্যরাতে শেরপুর শহরের সজবরখিলা এলাকা উত্তরা হাসপাতালের নিকটবর্তী এক পুলিশ সদস্যের বাসার উঠানে মাটি খুড়ে মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, শহরের বাগরাকসা এলাকায় বসবাসকারি শিক্ষক নজরুল ইসলাম, তার মেয়ে আন্নি আক্তার (১৯) এবং পুলিশের ছেলে রবিন মিয়া (২০)।

নিহত সুমন মিয়া শহরের কসবা বারাকপাড়া (নিমতলা) এলাকার কৃষক মো. নজরুল ইসলামের ছেলে এবং শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। গত ৪ নবেম্বর সন্ধ্যায় কলেজ ক্যাম্পাস থেকে বাড়ি ফেরার পথে সুমন মিয়াকে শহরের বাগরাকসা কাজী বাড়ি পুকুরপাড় এলাকা থেকে অপহরণ করা হয় বলে ধারণা করা হচ্ছে।

পরিবার ও স্থানীয়দের দাবি, প্রেমঘটিত সম্পর্কের জের ধরে সুমনকে পরিকল্পিতভাবে অপহরণ করে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্য মাটিচাপা দেয়া হয়েছে।

পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জনকে আটকের পর সুমনকে হত্যার বিষয়টি নিশ্চিত হয়।

সদর থানার ওসি মো. জুবায়দুল আলম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় নিহতের বাবা ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে এজাহাভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

Tags: অপহরণকলেজ ছাত্রমরদেহ উদ্ধারশেরপুর
Previous Post

ইসরায়েলকে আগ্রাসন বন্ধ করতে সৌদি যুবরাজের আহ্বান

Next Post

মিরাজের চোখে হারের কারণে আছে ‘শিশির’ও

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মিরাজ ব্যাট ও গ্লাভস হাতে স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজের চোখে হারের কারণে আছে ‘শিশির’ও

অভিনেতা শাহরুখ খান একটি গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখকে হুমকিদাতা সেই আইনজীবী গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT