চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজযাত্রীদের আমানত পরিশোধে ব্যাংকগুলোকে নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:14 অপরাহ্ন 03, ডিসেম্বর 2024
in - সেমি লিড, অর্থনীতি
A A
সৌদি আরবে পৌঁছানো বাংলাদেশি হজযাত্রীরা বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হজযাত্রীদের আমানত পরিশোধের জন্য ব্যাংকসমূহের প্রতি নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। এসাথে হজ কার্যক্রমের টাকা বিনিয়োগ না করতেও ব্যাংকসমূহকে অনুরোধ জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এসংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করে এপত্রে বলা হয়েছে, ২০২৫ সনে হজে গমনের লক্ষ্যে যে সকল আমানতকারী ব্যাংকে অর্থ জমা রেখেছে কিংবা কোন স্কিমের আওতায় অর্থ সঞ্চিত রেখেছে সেই অর্থ উত্তোলনে যাতে কোনরূপ প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের সকল শাখাকে নির্দেশনা দিতে বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সিসমূহের হজ কার্যক্রমের জন্য নির্ধারিত ব্যাংক হিসাবে হজযাত্রীদের সৌদি পর্বের ব্যয় এবং বিমান টিকিটের অর্থ জমা রয়েছে এবং এখনো জমা দেয়া হচ্ছে। এ হিসাবসমূহে জমাকৃত অর্থের প্রায় ৫০ভাগ ডিসেম্বর ২০২৪ মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে প্রেরণ করতে হবে। সে কারণে জমাকৃত অর্থ অন্যত্র বিনিয়োগ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া হজযাত্রীদের সৌদি পর্বের প্রয়োজনীয় অর্থ এ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সোনালী ব্যাংক পিএলসি, রমনা কর্পোরেট শাখার ‘AGENCY PILGRIMS FUND PAYBLE TO KSA’ শিরোনামে হিসাবে জমা প্রদানের কথা বলা হয়েছে।

Tags: হজ
Previous Post

মহালছড়ি জোনকে হারিয়ে চ্যাম্পিয়ন মারিশ্যা জোন

Next Post

রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে জেলায় জেলায় চিঠি

Next Post
বাংলাদেশের বিচারকদের বদলি সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে জেলায় জেলায় চিঠি

প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য বিষয়ে সংলাপে বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ঐক্য বিষয়ে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT