চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে জেলায় জেলায় চিঠি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:25 অপরাহ্ন 03, ডিসেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের বিচারকদের বদলি সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা সব রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে সারা দেশের পাবলিক প্রসিকিউটর ও মহানগর পাবলিক প্রসিকিউটরদের চিঠি দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর ২০০৯ সালের ছয়ই জানুয়ারি থেকে চলতি বছরের পাঁচ আগস্ট পর্যন্ত দায়ের করা সব মামলার তথ্য চেয়েছে মন্ত্রণালয়।

আগামী ১৭ই ডিসেম্বরের মধ্যে মন্ত্রণালয়ের তৈরি করে দেয়া নির্ধারিত ছক অনুসারে মামলার তালিকা প্রস্তুত করে আইন ও বিচার বিভাগের সলিসিটর বরাবর কিংবা solicitor@lawjusticediv.gov.bd ঠিকানায় তা পাঠানোর অনুরোধ করা হয়েছে চিঠিতে।

উপ-সলিসিটর সানা মো. মারুফ হোসাইন স্বাক্ষরিত চিঠিতে সোমবার এ তালিকা চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০০৯ সালের ছয়ই জানুয়ারি থেকে ২০২৪ সালের পাঁচই অগাস্ট পর্যন্ত সময়ে, বিশেষত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে রাজনৈতিক নেতা-কর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়।

এসব মামলা সম্পর্কিত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না থাকায় আইনানুগভাবে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না—জানিয়ে উক্ত মামলাগুলোর জরুরি ভিত্তিতে তথ্য পাওয়া একান্ত আবশ্যক বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Tags: আইন মন্ত্রণালয়রাজনৈতিক হয়রানিমূলক মামলা
Previous Post

হজযাত্রীদের আমানত পরিশোধে ব্যাংকগুলোকে নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়

Next Post

জাতীয় ঐক্য বিষয়ে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য বিষয়ে সংলাপে বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ঐক্য বিষয়ে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

অধ্যাপক গোলাম পরওয়ারের ছবি, বাংলাদেশের রাজনীতিতে তার গুরুত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জনগণ কারও দাদাগিরি পছন্দ করে না: অধ্যাপক গোলাম পরওয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT