চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ বছরে মিমির ‘ইচ্ছেতলা’, শুক্রবার মঞ্চে শিশুদের প্রথম নাটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 24, জুলাই 2025
in বিনোদন
A A
শিশুদের নাটক 'ইচ্ছেতলা' এর দৃশ্য, মঞ্চে পারফর্ম করছে শিশু শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু-কিশোরদের জন্য গঠিত সংস্কৃতি চর্চা কেন্দ্র ‘ইচ্ছেতলা’ এক দশকে পা রাখল। এই বিশেষ উপলক্ষকে ঘিরেই মঞ্চে আনছে তাদের প্রথম নাট্যপ্রযোজনা ‘বনের ধারে নদী’ (দ্য রিভার বিসাইড দ্য ফরেস্ট)। ঢাকার বেইলি রোডের মহিলা সমিতির মঞ্চে শুক্রবার (২৫ জুলাই) নাটকটির প্রথম শো বিকেল ৫টা ৩০ মিনিটে।

নাটকটি লিখেছেন বিশিষ্ট নাট্যকার সৌমিত্র বসু। নির্দেশনায় রয়েছেন মো. ফরহাদ আহমেদ শামীম। মঞ্চ ও আলোক পরিকল্পনায় মো. সাইফুল ইসলাম, সংগীতায়োজন করেছেন দেবাশীষ দেব এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন সানজিত সুপ্ত। নির্দেশনায় পরামর্শক হিসেবে আছেন ইচ্ছেতলার প্রতিষ্ঠাতা ও পরিচালক আফসানা মিমি।

‘বনের ধারে নদী’ নাটকের গল্পে উঠে এসেছে প্রকৃতি, প্রাণী ও মানুষের মাঝে এক সংকটময় টানাপোড়েনের আখ্যান। একটি বনের পাশ দিয়ে বয়ে চলা নদীকে ঘিরে বাস করে হাতি, হরিণ, নেকড়ে, খরগোশ, প্রজাপতিসহ নানান প্রাণী। একসময় নেকড়ে দাবি তোলে—নদীটি কেবল তার। এই দাবির বিরোধিতা করে হাতি। এমন উত্তেজনার মধ্যেই বন্দুক হাতে বনে প্রবেশ করে মানুষ, যারা বলে—নদী কেবল মানুষের সম্পত্তি। শুরু হয় সংঘাত।

শিশুদের কল্পনা ও বাস্তবতার মিশেলে গড়া এই নাটকটি যেন সহাবস্থানের, সম্প্রীতির ও পরিবেশ-সচেতনতার এক বড় বার্তা হয়ে উঠে আসে। নাটকে অভিনয় করছেন ইচ্ছেতলার বিভিন্ন বয়সী শিশুশিল্পীরা।

এই উপলক্ষে পাঠানো আমন্ত্রণপত্রে আফসানা মিমি বলেন,“শিশু-কিশোরদের জন্য আনন্দময় এক মুক্ত পৃথিবী গড়ার স্বপ্ন দেখি আমি। তারা যেন নিজের ভাষায় জীবনকে বুঝতে পারে, নিজেকে প্রকাশ করতে শেখে— এই চেষ্টাই করছি আমরা। শুধু পড়ালেখাই নয়, শিশুর সুস্থ বিকাশের জন্য খেলাধুলা ও সংস্কৃতিচর্চা একান্ত প্রয়োজন।”

সম্প্রতি মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষিতে তিনি আরও বলেন, “এই শোকের সময়ে আমরা সবাই মিলে কিছুক্ষণ একসাথে হতে চাই। প্রার্থনা করি যেন এমন দিন পৃথিবীর কোথাও না আসে— সমগ্র পৃথিবীর সকল শিশু-কিশোর যেন নিরাপদে থাকে।”

Tags: আফসানা মিমিইচ্ছেতলালিড বিনোদন
Previous Post

চার দশকের আইনি লড়াই: হরেন্দ্রনাথকে ২০ লাখ টাকা দেওয়ার রায় বহাল

Next Post

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আরেক শিক্ষার্থী মাহতাবের মৃত্যু

Next Post
অসুস্থ শিক্ষার্থী মাহতাব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আরেক শিক্ষার্থী মাহতাবের মৃত্যু

হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ব্যর্থতার মধ্য দিয়েই খুঁজে পাই মানুষের মতো বাঁচার সাহস’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT