চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যর্থতার মধ্য দিয়েই খুঁজে পাই মানুষের মতো বাঁচার সাহস’

যেভাবে ‘ভালো মেয়ে’ হওয়ার সামাজিক শেকল ভেঙেছেন বাঁধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 24, জুলাই 2025
in বিনোদন
A A
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

“একসময় আমি ছিলাম এক ‘সুন্দরী ছোট্ট মেয়ে’— ভদ্র, দয়ালু, মেধাবী। কিন্তু আজ আমি একজন স্বাধীন নারী, যে নিজের জীবন নিজের মতো করে গড়তে শিখেছে।” —বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এমন এক ব্যক্তিগত ও অনুপ্রেরণামূলক লেখায় নিজের জীবনের ভেতরের লড়াই তুলে ধরেছেন ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধান।

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে যিনি পরিচিতি পেয়েছিলেন, সেই বাঁধন নিজের সেই শুরু, বিবাহিত জীবনের ট্রমা, বিচ্ছেদ, সমাজের চোখে ‘ভালো মেয়ে’ হওয়ার চাপ এবং তার বিপরীতে ধীরে ধীরে আত্মজাগরণের গল্প বলেছেন একটি দীর্ঘ ফেসবুক পোস্টে।

সুন্দর নারী সাদা শাড়ি ও গহনা পরিহিত, হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ “আমি, আমার পোশাক আর সামাজিক বিচারের ভার”- শিরোনামে বাঁধন তার লেখার শুরুতেই বলেন,“একসময় আমি ছিলাম এক সুন্দর, মেধাবী, দয়ালু ছোট্ট মেয়ে— সদা সমাজের প্রত্যাশামতো সাজানো-গড়া। মা-বাবা যেটা পরতে বলতেন, আশেপাশের মানুষ যেটাকে ‘ভদ্র’ মনে করত, আমি সেটাই পরতাম। কৈশোরে কখনও জিন্স পরিনি, কারণ সমাজের চোখে সেটা ছিল শুধু ‘খারাপ মেয়েদের’ পোশাক। আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম—আমি হবো সেই ‘সেরা মেয়ে’, যাকে সমাজ স্নেহ করবে। কিন্তু আমার পুরো জীবনটাই একসময় ভেঙে পড়ল।”

পরিবার, সমাজ ও সংস্কৃতি নির্ধারণ করে দেয়া সেই পথ তাকে নিয়ে যায় এক সহিংস দাম্পত্যে, যার পরিণতি হয় রিহ্যাব সেন্টারে ভর্তি হওয়ার মতো এক কঠিন অধ্যায়ে। এমনটাই তুলে ধরেন নিজের লেখায়।

সুন্দর নারী পরিধান করে হাসিমুখে ছবি, পারিবারিক বা উৎসবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ বাঁধনের ভাষ্য অনুযায়ী, ২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার সৌন্দর্য প্রতিযোগিতাই ছিল তার আত্মজাগরণের শুরু। সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি প্রথমবারের মতো নিজেকে শুধু একজন নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দেখেছিলেন। এরপর ধীরে ধীরে সমাজনির্ধারিত ‘ভালো মেয়ে’র সংজ্ঞা থেকে বেরিয়ে আসার সাহস পান তিনি।

এ বিষয়ে বাঁধন লিখেন,“২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মঞ্চেই আমি নিজেকে খুঁজে পাই—শুধু একজন নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে। তখনো আমি লাজুক ছিলাম, সত্যবাদী ছিলাম—তবে আত্মবিশ্বাস পেতে শুরু করেছিলাম, আবার জীবনকে ভালোবাসতে শিখেছিলাম। সেই সৌন্দর্য প্রতিযোগিতার কাছে আমি চিরকাল কৃতজ্ঞ।”

ফেসবুক পোস্টে তিনি বলেন,“দ্বিতীয় বিয়ে বিচ্ছেদের পর আমি নিজেকে শুধু ব্যর্থ মনে করিনি, আমি মনে করলাম সমাজ আমাকে ‘সবচেয়ে খারাপ নারী’র ট্যাগ দিয়ে দিয়েছে! সেই লেবেল আমার হৃদয় ভেঙে দেয়। আমি সারাজীবন চেষ্টা করেছি ‘ভালো মেয়ে’ হতে, অথচ ব্যর্থতার মধ্য দিয়েই আমি খুঁজে পাই মানুষের মতো বাঁচার সাহস। আমি আমার অধিকার দাবি করতে শুরু করি, আমার স্বাধীনতার জন্য লড়াই শুরু করি।”

বাঁধনের লেখায় উঠে আসে নারী হিসেবে প্রতিনিয়ত সামাজিক চাপ ও পোশাক নিয়ে মন্তব্যের অভিজ্ঞতা। তিনি বলেন,“একদিন এক বন্ধু ফোন করে বলল, ‘তুমি খুবই বুদ্ধিমানের মতো কথা বলো, ভালো করছ, কিন্তু তোমার একটু ভদ্র পোশাক পরা উচিত।’ আমি শুধু হেসে দিয়েছিলাম।

সুন্দরী নারী সোনালী সালোয়ার কামিজে, ঘরে বসে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ “একবার টিভি সাক্ষাৎকারে আমি হাতা কাটা ব্লাউজ পরেছিলাম। টিভি চ্যানেলের কর্মীরা আমাকে বলল, কাঁধ ঢাকো চুল দিয়ে। এ নিয়ে আমাকে পুরো একখানা বক্তৃতাও শুনতে হলো। বহু বছর ধরে আমি এ নিয়ে উপদেশ শুনে এসেছি— একজন মা হিসেবে, ‘বুদ্ধিমান নারী’ হিসেবে, রক্ষণশীল পরিবারের মেয়ে হিসেবে কী পরতে হবে আর কী পরতে হবে না! কিন্তু জানেন কী, এখন এসব নিয়ে আমার আর কিছু যায় আসে না।” লিখেন বাঁধন।

সবশেষে তিনি বলেন,“আমি মুক্ত। কারো অধিকার নেই আমাকে বলতে কী পরতে হবে, কী বলতে হবে, কী ভাবতে হবে বা কীভাবে বাঁচতে হবে। সেটা শুধু আমার সিদ্ধান্ত।”

Tags: অভিনয়আজমেরী হকআজমেরী হক বাঁধনপোশাকলিড বিনোদনসিনেমা
Previous Post

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আরেক শিক্ষার্থী মাহতাবের মৃত্যু

Next Post

‘মাইলস্টোনে সেনাবাহিনী সর্বোচ্চ গুরুত্বসহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে’

Next Post
সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'মাইলস্টোনে সেনাবাহিনী সর্বোচ্চ গুরুত্বসহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে'

রাশিয়ায় নিখোঁজ বিমানটি বিধ্বস্ত, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ায় নিখোঁজ বিমানটি ৪৮ জন আরোহীসহ বিধ্বস্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT