চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানের খাবারে চুল, ক্ষোভ উগরে দিলেন মিমি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
সৌন্দর্যবতী নারী প্রকৃতির মাঝে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানের পরিবেশন করা খাবারে চুল, সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী।

এমিরেটস বিমান সংস্থার বিরুদ্ধে টুইটারে অভিযোগ জানিয়েছেন মিমি লেখেন, ‘আমার মনে হয় আপনারা এত বড় হয়ে গেছেন যে, যারা আপনাদের সঙ্গে যাত্রা করছেন তাদের ব্যাপারে ভাবাই বন্ধ করে দিয়েছেন। খাবারে চুল পাওয়া কোনো ছোটখাটো ব্যাপার নয় বলেই আমার ধারণা। আপনাদের টিমের তরফে একটা উত্তর কিংবা ক্ষমা কিছুই আসেনি।’

একই সঙ্গে খাবারের প্লেটের ছবি শেয়ার করে সেই বিমান সংস্থাকে ট্যাগ করে অভিনেত্রী লেখেন, ‘এই চুলটা আমার ক্রসেন্ট থেকে বেরিয়েছিল, যা আমি খাচ্ছিলাম।’ এখনও পর্যন্ত বিমান সংস্থার পক্ষ থেকে কোনোরকম যোগাযোগ যে করা হয়নি, তা নিজেই জানান মিমি।

নেটিজেনদের বড় একটা অংশ মিমির পাশে এসেই দাঁড়িয়েছেন। একজন লিখেছেন, ‘সত্যি তাই। দিনদিন টিকিটের দাম বাড়ছে আর পরিষেবার মান খারাপ হচ্ছে।’

আরেকজন লিখলেন, ‘মস্কো থেকে দুবাই যাচ্ছিলাম। একটা মশা আমায় কামড়ায়। ওদের প্রধান স্টুয়ার্ডস এসে আমায় ভয় দেখাতে থাকে যে আমি যদি এটা নিয়ে হইচই করি তাহলে আমাকে মস্কো বিমানবন্দরে কোয়ারেন্টাইন করা হবে। আমি এরপর ওকে বলেছিলাম এসব ভুলভাল বলে একজন ডাক্তারকে ভয় দেখানো যায় না।’ তৃতীয়জন লিখলেন, ‘দেশের এমপি-র সঙ্গে এই আচরণ। তাহলে সাধারণ মানুষের সঙ্গে কী হতে পারে!’

মিমিকে সর্বশেষ দেখা গেছে ‘মিনি’ সিনেমায়। বাংলায় কাজের পাশাপাশি এবার বলিউডেও পা রাখার কথা চলছে অভিনেত্রীর। সঙ্গে রাজনীতির ময়দানেও বেশ সক্রিয়। গত মাসে যোগ দিয়েছিলেন সংসদের বাজেট অধিবেশনেও।

সূত্র: জি নিউজ

 

Tags: মিমি চক্রবর্তী
Previous Post

হিরোশিমার ঘটনা নিয়ে জেমস ক্যামেরনের ছবি

Next Post

বরগুনায় ডাকাতির ঘটনায় চার নৌদস্যু আটক

Next Post
নৌদস্যু আটক, বরগুনায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

বরগুনায় ডাকাতির ঘটনায় চার নৌদস্যু আটক

নাম বিবৃতির কার্ডের ছবি, বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোণায় বিনা অপরাধে জেল খাটছেন দিনমজুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT