চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিরোশিমার ঘটনা নিয়ে জেমস ক্যামেরনের ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:43 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
জেমস ক্যামেরনের হিরোশিমা নিয়ে ছবি, শান্তিপূর্ণ পরিবেশে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধারণা করা হয়েছিল ‘অ্যাভাটার’ এর পাঁচটি কিস্তি মুক্তির আগে নতুন কোনো ছবির কাজ হাতে নেবেন না জেমস ক্যামেরন। তবে নির্মাতা জানালেন ভিন্ন কথা। ‘অ্যাভাটার ৪’-এর কাজ শুরু করার আগে ‘দ্য লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা’ বইয়ের ওপর ভিত্তি করে ছবি নির্মাণ করবেন বলে জানিয়েছেন নির্মাতা।

২০১০ সালে প্রকাশিত চার্লস পেলেগ্রিনোর লেখা ‘দ্য লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা’ বইয়ের স্বত্ব কিনে নিয়েছেন জেমস ক্যামেরন। পেলেগ্রিনোর বইটিতে জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের পরের দুই দিনের ঘটনা তুলে ধরা হয়েছে। জাপানি বেসামরিক নাগরিক এবং প্রত্যক্ষদর্শী আমেরিকান পাইলটদের কাছ থেকে শোনা ঘটনার বিবরণী আছে বইটিতে।

জেমস ক্যামেরন ছবিটি নিয়ে কাজ শুরু করেছেন। গত মাসে জাপানে ‘অ্যাভাটার ২’ ছবির প্রচারণায় গিয়ে ৯৩ বছর বয়সী সুতোমো ইয়ামাগুচি নামের এক জাপানির সঙ্গে কথা বলেছেন তিনি, যিনি হিরোশিমার ঘটনার প্রত্যক্ষদর্শী। সোমবার ইয়ামাগুচি মারা যান। এরপরেই নতুন ছবির কথা জানান ক্যামেরন।

লস অ্যাঞ্জেলস টাইমসে দেখা সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, ‘আমরা যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি অনিশ্চিত পৃথিবীতে বাস করি। আমি মনে করি হিরোশিমা চলচ্চিত্রটি সময়োপযোগী হবে। এটি মানুষকে মনে করিয়ে দেবে যে মানুষের ওপর এই অস্ত্রগুলির প্রভাব আসলে কেমন।’

নির্মাতা জানিয়েছেন, তিনি বড় পর্দার জন্যই সিনেমাটি তৈরি করবেন। ওটিটিতে মুক্তি দিতে আগ্রহী নন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Tags: জেমস ক্যামেরনলিড বিনোদন
Previous Post

মুখোশপরা পাঠশালা: বোধের এক উদোম জমিন

Next Post

বিমানের খাবারে চুল, ক্ষোভ উগরে দিলেন মিমি

Next Post
সৌন্দর্যবতী নারী প্রকৃতির মাঝে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানের খাবারে চুল, ক্ষোভ উগরে দিলেন মিমি

নৌদস্যু আটক, বরগুনায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

বরগুনায় ডাকাতির ঘটনায় চার নৌদস্যু আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT