চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতিবার মূকাভিনেতা লোকমানের ‘লাল মিছিল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:24 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
মূকাভিনেতা লোকমানের 'লাল মিছিল' পারফরম্যান্সের ছবি, নাট্যশিল্পের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্যায়-অবিচারের বিপরীতে নির্বাক ভাষায় রাজপথে বরাবরই সরব তারুণ্যদীপ্ত মূকাভিনয় শিল্পী মীর লোকমান। ‘না বলা কথাগুলো না বলেই হোক বলা’- স্লোগানধারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইম অ্যাকশন এবং ইনস্টিটিউট অব মাইম এন্ড মুভমেন্টের প্রতিষ্ঠাতা তিনি। বৃহস্পতিবার যিনি আসছেন ‘লাল মিছিল’ নিয়ে!

লোকমান জানান, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে তার ১১তম পূর্ণাঙ্গ একক মূকাভিনয় প্রদর্শনী ‘লাল মিছিল’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংঘটিত গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট আর বিশ্ব রাজনীতির নানা বিষয় উঠে আসবে এই প্রযোজনায়। মোট আটটি গল্প দিয়ে সাজানো হয়েছে প্রযোজনাটি। গল্প ও নির্দেশনার কাজটি মীর লোকমান নিজেই করেছেন।

লাইট, সেট ও প্রপসে রয়েছেন তানভীর নাহিদ খান, ফজলে রাব্বি সূকর্ণ, মাহাবুব আলম এবং শাহরিয়ার শাওন। আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অতিথি হিসেবে থাকছেন ডেইলি নিউ এজের সম্পাদক নূরুল কবীর, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী।

বাংলাদেশসহ আর্মেনিয়া, মরক্কো, দক্ষিণ কোরিয়া, জাপান ও ভারতের বিভিন্ন মঞ্চ ও স্ট্রিটে আটশোর মতো প্রদশর্নীতে অংশ নিয়েছেন মীর লোকমান।

Tags: মীর লোকমানমুক্তিযুদ্ধমূকাভিনেতালিড বিনোদন
Previous Post

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

Next Post

সেমির আগে লিভারপুলের বড় দুঃসংবাদ

Next Post
লিভারপুলের ফুটবলার আহত হয়ে মাঠ থেকে বের হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমির আগে লিভারপুলের বড় দুঃসংবাদ

বাংলাদেশি আম্পায়ার সৈকত চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন বাংলাদেশের আম্পায়ার সৈকত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT