চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড দর্শকের সামনে গোল নেই মেসির, জয়ও নেই মিয়ামির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:56 পূর্বাহ্ন 14, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও প্রতিপক্ষের খেলোয়াড়রা ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসি যোগ দেয়ার পর অন্য উচ্চতায় পৌঁছায় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার। তাকে নিয়ে উন্মাদনা কমেনি এখনও। ইন্টার মিয়ামির মহাতারকাকে দেখতে শিকাগো ফায়ারের স্টেডিয়ামে এসেছিলেন ৬২ হাজার ৩৫৮ জন দর্শক। শিকাগোর ইতিহাসে এতবেশি দর্শক আগে আসেনি কোনো ম্যাচে। ম্যাচে অবশ্য আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেসিবাহিনীর।

মেজর লিগ সকারের ম্যাচে শিকাগোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মিয়ামি। দ্বিতীয়ার্ধে দারুণ কিছু সুযোগ তৈরি করেন মেসি। সাফল্য আসেনি একটিতেও। ৬৩ ও ৮৫ মিনিটে ক্রসবারে লেগে ফেরত আসে আর্জেন্টাইন মহাতারকার দুটি শট। ৮৬ মিনিটে অফসাইডে বাতিল হয় লুইস সুয়ারেজের গোল।

পূর্ণশক্তির দল নিয়ে নেমে চলতি লিগে এই প্রথম গোল করতে পারলেন না মেসি, লুইস সুয়ারেজরা। টানা দুই ম্যাচ ড্র করে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার সুযোগ হারালেন। গোলের জন্য ১০টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারে মিয়ামি। বিপরীতে শিকাগোর ১৬ শটের ৭টি ছিল লক্ষ্য বরাবর।

৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে মিয়ামির পয়েন্ট ১৫। এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে আটে শিকাগো। উপরে থাকা তিনটি দলই অবশ্য মিয়ামির চেয়ে একটি করে ম্যাচ বেশি খেলেছে। শীর্ষে থাকা কলম্বাসের পয়েন্ট ৮ ম্যাচে ১৮। কলম্বাসের বিপক্ষে ১৯ এপ্রিল রাতে পরের ম্যাচ খেলবে মিয়ামি।

Tags: এমএলএসমিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসশিকাগোসুয়ারেজ
Previous Post

শাহবাগ-ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা

Next Post

নরসিংদীতে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা

Next Post
নরসিংদীতে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা, জনতার ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা

শিশুদের গিটার পারফরম্যান্সের দৃশ্য, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবীর সুস্থতা কামনায় কনসার্টে সমবেত সংগীত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT