চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৃথিবীর সুস্থতা কামনায় কনসার্টে সমবেত সংগীত

সোহরাওয়ার্দী উদ্যানে চৈত্র সংক্রান্তির সফল কনসার্ট আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 পূর্বাহ্ন 14, এপ্রিল 2025
in বিনোদন
A A
শিশুদের গিটার পারফরম্যান্সের দৃশ্য, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে রবিবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত হলো চৈত্র সংক্রান্তি উৎসব। বিপুল জনস্রোতে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যানে পরিবেশিত হলো ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

চৈত্র সংক্রান্তি উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১৩ এপ্রিল ৩টা ৪৫মিনিট থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় ‘ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’।

বাংলাদেশের সংগীতশিল্পীরা Earth Day কনসার্টে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন (উপসচিব)। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।

বৃহৎ কনসার্টে গিটার বাজাচ্ছেন একজন শিল্পী, পেছনে ব্যান্ড সদস্যরা ও বড় স্ক্রিনে বাংলা লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন সকলকে চৈত্র সংক্রান্তি ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশে এই প্রথমবারের মতো দেশ সেরা সকল ব্যান্ড শিল্পী এবং অন্যান্য জাতিগোষ্ঠীর শিল্পীদের নিয়ে ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো।”

বাংলাদেশের একটি কনসার্টে গিটার বাজাচ্ছেন একজন শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ ঢাক-ঢোল বাদ্য পরিবেশনার মাধ্যমে চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর বাংলার গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা প্রদর্শন করেন শিল্পীরা। ত্রিপুরা জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘ইমাং’ ও খাসিয়া জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘ইউনিটি’ তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষায় সংগীত পরিবেশন করেন।

বাংলাদেশের ঐতিহ্যবাহী নাচের প্রদর্শনী, দুই শিশু পারস্পরিক লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ পরিবেশনা নিয়ে মঞ্চে আসে জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’, তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। বান্দরবান থেকে ‘বেসিক গিটার লার্নিং স্কুল’-এর শিল্পীরা ও মারমা জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘চিম্বুক’ তাদের জাতিগোষ্ঠীর ভাষায় সংগীত পরিবেশন করে।

সন্ধ্যায় জনপ্রিয় গান নিয়ে মঞ্চে আসে ব্যান্ড ‘এভোয়েড রাফা’। এরপর গারো জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘এফ মাইনর’ ও ‘দি রাবুগা’ তাদের পরিবেশনা উপস্থাপন করেন। ব্যান্ড ‘ভাইকিংস’ ও ব্যান্ড ‘লালন’ দর্শকপ্রিয় গানগুলো পরিবেশন করেন। আবারো চাকমা জাতিগোষ্ঠীর ব্যান্ড ‘ইনভোকেশন’ তাদের কয়েকটি গান পরিবেশন করেন।

বাংলাদেশের কনসার্টে সংগীতশিল্পীরা পরিবেশনা করছেন, দর্শকরা উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ ব্যান্ডদল ‘ফিডব্যাক’, ‘আর্টসেল’ ও ‘ওয়ারফেজ’ তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখে। সবশেষে ‘ওয়ারফেজ’ এর নেতৃত্বে সমবেত সংগীত ‘Heal the world’ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tags: আর্টসেলওয়ারফেজকনসার্টগানচৈত্র সংক্রান্তিব্যান্ড শোলিড বিনোদনশিল্পকলাসংগীতসংস্কৃতি মন্ত্রণালয়
Previous Post

নরসিংদীতে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা

Next Post

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে সালমানের গাড়ি, এলো নতুন হুমকি!

Next Post
বাংলাদেশি অভিনেতা সালমান শাহর ছবি, কালো পোশাক পরা, স্টুডিওতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে সালমানের গাড়ি, এলো নতুন হুমকি!

ফুটবল ম্যাচে লাল কার্ড দেখাচ্ছেন রেফারি, খেলোয়াড়রা ক্ষুব্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

লাল কার্ড দেখে ‘ক্ষমা’ চাইলেন এমবাপে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT