চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল কার্ড দেখে ‘ক্ষমা’ চাইলেন এমবাপে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 অপরাহ্ন 14, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে লাল কার্ড দেখাচ্ছেন রেফারি, খেলোয়াড়রা ক্ষুব্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের সঙ্গে বড় হারের পর লা লিগায় চেনাছন্দে দেখা যায়নি রিয়াল মাদ্রিদকে। এডুয়ার্ডো কামাভিঙ্গার নৈপুণ্যে শেষপর্যন্ত কষ্টার্জিত জয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল। যদিও ম্যাচের অর্ধেকের বেশি সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে রিয়ালকে, প্রথমার্ধে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখেন কাইলিয়ান এমবাপে। পরে ক্ষমা চেয়েছেন ফরাসি তারকা।

দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে রোববার রাতে ১-০তে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩৮ মিনিটে আলাভেসের মিডফিল্ডার আন্তোনিও ব্লাঙ্কোকে এমবাপে ফাউল করলে শুরুতে প্রথমে তাকে হলুদ কার্ড দেখানো হয়, ভিএআর পর্যালোচনার পর রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করে সরাসরি লাল কার্ড দেখান।

এমবাপে লাল কার্ড দেখার মিনিট চারেক আগে কামাভিঙ্গার গোলে এগিয়ে যায় রিয়াল। ম্যাচের ৭০ মিনিটে বদলি নামা ভিনিসিয়াস জুনিয়রকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন আলাভেসের সানচেজও।

এমবাপের ফাউল প্রসঙ্গে রিয়াল মাদ্রিদের সহকারী কোচ দাভিদে আনচেলত্তি বলেন, ‘এমবাপে কোনভাবেই সহিংস খেলোয়াড় নন। বুঝতে পেরেছে কী ভুল করেছে এবং ক্ষমা চেয়েছে। এটা লাল কার্ড দেয়ার মতো ছিল এবং তার শাস্তি পেয়েছে। সম্ভবত ম্যাচের শুরু থেকে তাকে করা ছোট ছোট ফাউলের চাপ থেকেই এমন প্রতিক্রিয়া দেখিয়েছে। এটা সঠিক প্রতিক্রিয়া নয়, কিন্তু হয়ে গেছে আর কী।’

উল্লেখ্য, কার্লো আনচেলোত্তির ছেলে ও সহকারী কোচ দাভিদে ম্যাচে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব পালন করেন। গত সপ্তাহে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে মৌসুমের পঞ্চম হলুদ কার্ড পাওয়ায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ ছিলেন প্রধান কোচ কার্লো আনচেলোত্তি।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল।

Tags: আনচেলত্তিএমবাপেরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে সালমানের গাড়ি, এলো নতুন হুমকি!

Next Post

নববর্ষের বিকেলে মানিক মিয়া এভিনিউতে কনসার্ট, শিল্পী কারা?

Next Post
নববর্ষের উৎসবের সময় মানিক মিয়া এভিনিউতে কনসার্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নববর্ষের বিকেলে মানিক মিয়া এভিনিউতে কনসার্ট, শিল্পী কারা?

সারা দেশে ১৪৩২ বঙ্গাব্দের বর্ষবরণ উৎসবে জনতার ব্যাপক উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সারা দেশে ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিলো উৎসবমুখর জনতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT