চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার মতো চট্টগ্রামেও মেট্রোরেল হবে আকর্ষণীয়: সেতুমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:52 অপরাহ্ন 31, জানুয়ারি 2023
in চট্টগ্রাম, জনপদ, বাংলাদেশ
A A
ওবায়দুল কাদেরের ছবি, বাংলাদেশ আওয়ামী লীগ নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তরুণ প্রজন্মের স্বপ্নের মেট্রোরেল প্রকল্প দেশের বন্দর নগরী চট্টগ্রামের যানজট নিরসন ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ঢাকার মতো চট্টগ্রামেও মেট্রোরেল অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে।

আজ সকালে চট্টগ্রাম শহরে মেট্রোরেল নির্মাণের লক্ষ্যে মাস্টার প্ল্যান প্রণয়ন ও প্রাথমিক সম্ভাব্যতা যাচাই কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকাস্থ নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, আজকের এই প্রতিক্ষীত দিনটি চট্টগ্রামবাসীর কাছে পরিবহণের ক্ষেত্রে স্মরণীয় হয়ে থাকবে।

উদ্বোধনী বক্তব্যে ওবায়দুল কাদের চট্টগ্রামের উন্নয়নে আরও একটি মেরিন ড্রাইভ নির্মাণ, রাস্তা ছয় লেনে উন্নীতকরণ, চট্টগ্রাম -কক্সবাজার রাস্তা চার লেনে উন্নীতকরণসহ শেখ হাসিনা সরকারের নানা কার্যক্রমের কথা তুলে ধরেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন সময় দিবেন তখন উদ্বোধন করা হবে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আগামী ২ ফেব্রুয়ারি ঢাকায় দেশের প্রথম পাতাল রেল মেট্রোরেল এমআরটি লাইন- ওয়ান এর নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সবচেয়ে বড় এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫২ হাজার কোটি টাকা।

অনুষ্ঠানে এ সময় চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু প্রান্তে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ, বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত জাং-কেউন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, ইআরডি সচিব শরিফা খান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দুবাস, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, কইকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইউঙ্গাহ দোহ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Tags: চট্টগ্রামচট্টগ্রামে মেট্রোরেলমেট্রোরেলসেতুমন্ত্রী
Previous Post

অর্থনৈতিক ধসের মুখে পাকিস্তান: আলোচনায় বসবে আইএমএফ

Next Post

ম্যারাডোনা যদি আমার হাতে শিরোপা তুলে দিতেন

Next Post
আর্জেন্টিনা ফুটবল তারকা লিওনেল মেসি ও মারাদোনা সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যারাডোনা যদি আমার হাতে শিরোপা তুলে দিতেন

প্রেমিকের সাথে গাড়িতে বসে লাজুক হাসি শ্রীদেবীর কন্যার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিকের পাশে লজ্জায় লাল শ্রীদেবী কন্যা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT