চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিকের পাশে লজ্জায় লাল শ্রীদেবী কন্যা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 31, জানুয়ারি 2023
in বিনোদন
A A
প্রেমিকের সাথে গাড়িতে বসে লাজুক হাসি শ্রীদেবীর কন্যার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমের তালিকাটা বেশ লম্বা প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের। তবে সম্প্রতি বলিউডে কান পাতলেই জোর গুঞ্জন, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন ‘ধড়ক’ খ্যাত এই অভিনেত্রী।

যদিও এই সম্পর্কে নিয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি দুজনের কেউই। তবে একাধিক পার্টিতে, বিভিন্ন অনুষ্ঠানে বা ক্যাফেটেরিয়ার দেখা মেলে এই চর্চিত জুটির।

সোমবার (৩০ জানুয়ারি) রাতে করণ জোহরের বাড়ি থেকে বের হতে গিয়ে আবারও পাপারাজ্জিদের লেন্সে ধরা পড়েন তারা। পাপারাজ্জিরা ক্যামেরা তাক করতেই লজ্জায় লাল হয়ে হেসে ফেলেন জাহ্নবী! এসময় গাড়ির ভিতরে বসে শিখরের সঙ্গে কিছু কথোপকথন করতে দেখা যায় অভিনেত্রীকে।

এদিন দুজনে করণ জোহরের বান্দ্রার বাড়িতে এক পার্টিতে যোগ দিতে গিয়েছিলেন। বাদামী রঙের মিনি ড্রেসের সঙ্গে ওভারকোট পরে দেখা মেলে জাহ্নবীর। অপরদিকে ফুলহাতা সোয়েটারের সঙ্গে ডেনিম জিনস পরে দেখা যায় শিখরকে। পাপারাজ্জিদের দেখে হাত নাড়িয়ে সম্বোধনও করেন অভিনেত্রী। যে ভিডিও ইতোমধ্যেই নেটদুনিয়ায় হু হু করে ভাইরাল হয়ে গিয়েছে।

শুধু সিনেমা নয়, ব্যক্তিগত জীবনের কারণেও চর্চায় থাকেন জাহ্নবী কাপুর। ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে এক নেটিজেনের মন্তব্য, ‘জাহ্নবী মুখে কিছু না বলেই প্রকাশ্যে নিজের প্রেমিকের নাম ঘোষণা করেছেন’। অন্য একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘তাদের একসঙ্গে দেখতে ভালো লাগছে’। অপর এক অনুরাগী লেখেন, ‘সে লাজুক বোধ করেছে (হাসি ইমোজি)’। কারও মন্তব্য, ‘তিনি কতজনকে ডেট করবেন?’ কেউ লেখেন, ‘টাইমপাসের বয়ফ্রেন্ড’।

এর আগে জাহ্নবী তার ‘ধড়ক’ সিনেমার কো-স্টার ইশান খাট্টারের সঙ্গে প্রেম করেছিলেন বছরখানেক। এছাড়াও বলিউডে পা রাখার আগে তার প্রেম ছিল ব্যবসায়ী পরিবারের ছেলে অক্ষত রঞ্জনের সঙ্গে। একই সঙ্গে ওরহান অবত্রমানির সঙ্গেও জাহ্নবীর প্রেমের গুঞ্জন উঠেছিল।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Tags: জাহ্নবী কাপুরপ্রেমবলিউডশ্রীদেবী কন্যা
Previous Post

ম্যারাডোনা যদি আমার হাতে শিরোপা তুলে দিতেন

Next Post

সিরাজগঞ্জে নানীকে হত্যার দায়ে নাতির যাবজ্জীবন কারাদণ্ড

Next Post
নির্বাহী আদালত থেকে আসামি গ্রেফতার, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে নানীকে হত্যার দায়ে নাতির যাবজ্জীবন কারাদণ্ড

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনে সহিংসতায় ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের অনাগ্রহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT