চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যান্ত্রিক ত্রুটিতে ১১০ মিনিট বন্ধ থাকার পর আবারও চালু মেট্রোরেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকার মেট্রোরেলে যাত্রীরা ভিড় করছে, ট্রেনের গেটের কাছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোল্টেজ জটিলতায় ১১০ মিনিট বন্ধ থাকার পর আবার মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। এতে হাফ ছেড়ে বাঁচলেন আটকে পড়া যাত্রীরা।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চ্যানেল আই অনলাইনকে বিষয়টি জানিয়েছেন এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা।

তিনি জানান, দুপুর ২টা ২৫ মিনিটে হঠাৎ করেই মেট্রো ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানা গেছে, পল্লবী সেকশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ওসিএস) ভোল্টেজ জিরো হয়ে গিয়েছিল। আমাদের কর্মকতারা দীর্ঘসময় চেষ্টা করে বিষয়টি সমাধান করেছেন। অবশেষে ১ ঘণ্টা ৫০ মিনিট পর বিকেল ৪টা ১৫ মিনিটে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

মেট্রোরেল চলাচল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক স্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে পারেননি। তবে আগে যারা স্টেশনে ঢুকেছিলেন তারা ভেতরে অবস্থান করেন।

সেসময়  ঢাকা ম‌্যাস র‌্যা‌পিড ট্রান‌জিট ডেভেলপ‌মেন্ট প্রজেক্ট (লাইন-১) উপ-প্রকল্প পরিচালক (গণসং‌যোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া জানিয়েছিলেন, এই মুহূর্তে সম্পূর্ণ মেট্রোরেল সার্ভিস বন্ধ আছে। সিগনাল সিস্টেমে অসুবিধার কারণে বিগত ২০ থেকে ২৫ মিনিট রেল সার্ভিসটি বন্ধ রাখা হয়েছে। লাইনের সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে মেট্রোরেল সার্ভিস আবার চালু করা হবে।

Tags: মেট্রোরেল
Previous Post

অ্যাবটের অলরাউন্ড নৈপুন্যে সিরিজ অজিদের

Next Post

হরতাল অবরোধেও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের উন্নতি

Next Post
প্রাকৃতিক পরিবেশে একজন নারী কৃষক খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হরতাল অবরোধেও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের উন্নতি

স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে প্রবেশের বিষয়ে সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের পুলিশ আত্মরক্ষার্থে বাংলাদেশে ঢুকেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT