চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাবটের অলরাউন্ড নৈপুন্যে সিরিজ অজিদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার উদযাপন করছেন, বিপক্ষ দলের খেলোয়াড়ের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৮ উইকেটে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে স্বাগতিক দল। শন অ্যাবটের অলরাউন্ড নৈপুন্যে ৮৩ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে তাসমান পাড়ের দেশটি।

সিডনিতে টসে জিতে স্বাগতিকদের ব্যাটে আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৫৮ রানের সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। জবাবে নেমে ৪৩.৩ ওভারে ১৭৫ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।

ম্যাচে ব্যাট-বল ও ফিল্ডিংয়ে আলো কেঁড়েছেন শন অ্যবট। ১৪২ রানে অজিদের ৬ ব্যাটারকে হারানোর পর ব্যাটে নামেন অ্যাবট। একপ্রান্ত আগলে রেখে লড়াই করার মত সংগ্রহ গড়ে দেন তিনি। খেলেছেন দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস। ৬৩ বলের ইনিংসটিতে ছিল একটি ছক্কা ও চারটি চারের মার।

দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেছেন ম্যাথু শর্ট। এছাড়া ক্যামেরুন গ্রিন ৪১ বলে ৩৩, মার্নাস লাবুশেন ৩৩ বলে ২৬ এবং ৩৬ বলে ২৬ রান করেছেন।

উইন্ডিজের হয়ে গুদাকেশ মোতি নিয়েছেন তিন উইকেট। এছাড়া আলঝারি জোসেফ ও রোমারিও শেফার্ড নেন দুটি করে উইকেট।

ক্যারিবীয়দের ব্যাটে পাঠিয়ে ফিল্ডিং ও বোলিংয়ে দাপট দেখিয়েছেন অ্যাবট। ১০ ওভার বল করে ৪০ রান খরচায় তুলে নিয়েছেন তিন উইকেট। এছাড়া ক্যাচও নিয়েছেন দুটি।

ক্যারিবীয়দের হয়ে ৫১ বলে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন কেসি কার্টি। এছাড়া সাই হোপ খেলেছেন ৬৫ বলে ২৯ রানের ইনিংস। বাকীদের কেউই করতে পারেননি উল্লেখযোগ্য রান।

অ্যাবটের পাশাপাশি জস হ্যাজেলউডও নিয়েছেন তিন উইকেট। উইল সাদারল্যান্ড নিয়েছেন দুটি। এছাড়া অ্যাডাম জাম্পা ও অ্যারন হার্ডি নিয়েছেন একটি করে উইকেট।

বুধবার ক্যানভেরাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাবটওয়ানডে সিরিজওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টস
Previous Post

ম্যাড়ম্যাড়ে ম্যাচে জিতল নেপাল

Next Post

যান্ত্রিক ত্রুটিতে ১১০ মিনিট বন্ধ থাকার পর আবারও চালু মেট্রোরেল

Next Post
ঢাকার মেট্রোরেলে যাত্রীরা ভিড় করছে, ট্রেনের গেটের কাছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যান্ত্রিক ত্রুটিতে ১১০ মিনিট বন্ধ থাকার পর আবারও চালু মেট্রোরেল

প্রাকৃতিক পরিবেশে একজন নারী কৃষক খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হরতাল অবরোধেও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের উন্নতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT