চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-রোনালদোকে নিয়ে রদ্রি- ‘আমরা পার্থক্যটা জানি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:13 অপরাহ্ন 21, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও রোনালদো ফুটবল ম্যাচে মুখোমুখি, প্রতিদ্বন্দ্বিতা দেখছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী তারকা রদ্রি সম্প্রতি ব্যালন ডি’অর জিতেছেন। এরপর সর্বকালের সেরা প্রসঙ্গে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে তুলনার প্রশ্ন স্বাভাবিকভাবেই এসেছে তার কাছে। বিশ্বজয়ী মেসিকে এগিয়ে রেখেছেন তিনি। পরিশ্রমী রোনালদোর কথাও বলেছেন।

স্প্যানিশ সংবাদ মাধ্যমে ইউরোজয়ী রদ্রি বলেছেন, ‘কোনো সন্দেহ নেই, লিওনেল মেসি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সহজাত প্রতিভা ছাড়াই মেসির সঙ্গে নিজেকে মেলাতে পেরেছেন রোনালদো। তবে আমরা যারা তাদের বিপক্ষে খেলেছি, পার্থক্যটা আমরা করতে পারি। আমরা কেউই চাই না রোনালদো বল নিয়ে বক্সে ঢুকুক, কারণ তিনি বেশ ক্ষুরধার। কিন্তু মেসি, তিনি মাঠের সব জায়গাতেই বিপজ্জনক।’

‘যখন মেসি বল পায়, আপনি ভাববেন- ‘ওহ বিপদ’। আমি যখন প্রথম তার বিরুদ্ধে খেলা শুরু করি, তার কাছ থেকে বল নেয়ার চেষ্টা করি, তিনি আমাকে ফাঁকি দিয়েছিলেন। তখন আমার মনে হয়েছিল যে, খারাপ কিছু ঘটতে চলেছে।’

‘ব্যালন ডি’অর আমার মতে স্পেন ফুটবল ইতিহাসের সেরা মুহূর্তগুলোর একটি। গোল্ডেন বল আমাদের কাছে একটি আগ্রহের বস্তু ছিল মাত্র। স্পেনের ওই সোনালী প্রজন্মের কারও সেই পুরস্কার না পাওয়া অন্যায্য এবং আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম।’

অবশ্য গত আগস্টে সর্বকালের সেরা প্রশ্নে মেসি-রোনালদো কারো নাম বলেননি রদ্রি। সেসময় ক্লাব সতীর্থ কেভিন ডি ব্রুইনের নাম বলেছিলেন। ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার আগে ভিয়ারিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদে দুই মহাতারকার বিপক্ষে খেলেছেন স্পেনিয়ার্ড তারকা রদ্রি।

Tags: অ্যাথলেটিকোডি ব্রুইনভিয়ারিয়ালমেসিম্যানচেস্টার সিটিরদ্রিরোনালদোলিড স্পোর্টস
Previous Post

‘আমাকে অন্তত ফাস্ট বোলার ডাকেন’

Next Post

খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা

Next Post
খালেদা জিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, আলোচনা ও শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা

ব্যারিস্টার সুমনের রিমান্ডের সময় পুলিশ ও আইনজীবীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যারিস্টার সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT