চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যারিস্টার সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 21, নভেম্বর 2024
in - সেমি লিড, আদালত
A A
ব্যারিস্টার সুমনের রিমান্ডের সময় পুলিশ ও আইনজীবীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান রিমান্ড আদেশ মঞ্জুর করেন।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল ইসলাম চৌধুরী।

পিপি জানান, গত ১৬ জুলাই চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়। এ ছাড়া গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি।

এদিকে ব্যারিস্টার সুমনের রিমান্ড শুনানির বিষয়ে বৃহস্পতিবার ধার্য করা হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক এই সংসদ সদস্যকে বুধবার হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়।

এর আগে ব্যারিস্টার সুমনকে আদালতে নিয়ে আসার সময় বেলা ১টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ সময় নেতা-কর্মীরা সুমনকে বহনকারী প্রিজনভ্যানে ডিম ছোড়েন। এ ছাড়া আদালত চলাকালীন ব্যারিস্টার সুমনের এক সমর্থক আদালতের ভেতরের ভিডিও ধারণ করার চেষ্টা করলে আইনজীবীরা তাঁকে ধাওয়া করে। এ সময় ওই সমর্থক পালিয়ে যান।

Tags: ২ দিনের রিমান্ডব্যারিস্টার সুমন
Previous Post

খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা

Next Post

মহাখালীতে অটো চালকদের অবরোধ: যা যা ঘটলো!

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মহাখালীতে অটো চালকদের অবরোধ: যা যা ঘটলো!

রিয়াল মাদ্রিদ লকার রুমে খেলোয়াড়দের ছবি, রোনালদো-বেকহ্যাম-জিদানের লকার বিক্রির খবরের সাথে সম্পর্ক।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো-বেকহ্যাম-জিদানের লকার বিক্রি করবে রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT