চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে মেসিকে আর্জেন্টিনায় ফেরাতে চান না রিকেলমে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ জিতেছেন, আর্জেন্টিনার সব অপূর্ণতাও ঘুচিয়েছেন। সম্প্রতি আর্জেন্টিনার জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বজয়ী কিংবদন্তিকে নিজের মতো করে ফুটবল উপভোগ করতে বললেন সাবেক জাতীয় দল সতীর্থ হুয়ান রিকেলমে। এমনকি ক্যারিয়ারের শেষ সময়ে মেসির আর্জেন্টিনায় ফিরে আসার চেয়ে যুক্তরাষ্ট্রেই থাকা ভালো বলে মনে করেন তিনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রিকেলমে এমন জানান। তার মতে, মেসি যা অর্জন করেছেন, এরপর তার কাছে আর কিছু চাওয়ার নেই।

বলেছেন, ‘আমাদের উচিত মেসিকে আরও বেশি ধন্যবাদ জানানো। ও যা করেছে, এরপর আমরা মেসির কাছে আর কী চাইতে পারি? মেসি নিজের স্বপ্ন পূরণ করেছে, আমাদের স্বপ্নও পূরণ করেছে। মেসি সর্বকালের সেরা কি না জানি না, তবে সেরাদের একজন। কোনো ফুটবলার এত বছর ধরে সেরা পর্যায়ে থাকতে পারেনি। এটা অবিশ্বাস্য।’

মেসির দীর্ঘ সংগ্রামের কথাও মনে করিয়ে দিয়েছেন সাবেক এই মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে শুরুর দিকে সাফল্য না পেলেও হাল ছাড়েননি মেসি-শেষ পর্যন্ত পেয়েছেন সবকিছুই।

বলেছেন, ‘আর্জেন্টাইনরা মেসিকে যে ভালোবাসা দিচ্ছে, সবটুকুই ওর প্রাপ্য। কারণ, মেসি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে। অনেক কষ্ট করেছে। শুরুতে জিততে পারেনি, অনেক সংগ্রাম করেছে। শেষ পর্যন্ত মেসি সবকিছু অর্জন করেছেন। ঈশ্বর মেসির প্রতি ন্যায়বিচার করেছে, এটা সত্যিই দারুণ। এখন আমাদের উচিত মেসিকে ভালোবাসা। আর্জেন্টিনার ফুটবল ও পুরো ফুটবলের জন্য মেসি যা করেছে, তার জন্য মেসিকে ধন্যবাদ দেওয়া উচিত। পুরো বিশ্ব মেসিকে ভালোবাসে আর ও সেই ভালোবাসার যোগ্য।’

মেসির সঙ্গে রিকেলমের সম্পর্কও দীর্ঘদিনের। জাতীয় দলে একসঙ্গে খেলার পাশাপাশি ২০০৮ বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে সোনার পদক জিতেছেন দুজন। ২০২৩ সালে রিকেলমের বিদায়ী ম্যাচেও উপস্থিত ছিলেন মেসি। মেসির আগে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিও পরেছেন রিকেলমে। বর্তমানে বোকা জুনিয়র্সের সভাপতির দায়িত্বে আছেন তিনি।

মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে রিকেলমে বলেন, ‘আমি সব সময় মেসির সঙ্গে কথা বলি। আমাদের সম্পর্কটা দারুণ। মেসি আমাকে খুব ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি। আমি ওর সঙ্গে আরও অনেক বেশি খেলতে চেয়েছিলাম। তবে যতটুকু খেলতে পেরেছি, এটাই আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমাদের মধ্যে যে ভালোবাসা ও পারস্পরিক সম্মান আছে, সেটাই সবচেয়ে বড় ব্যাপার।’

মেসির মতো খেলোয়াড় ভবিষ্যতে আর আসবেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন রিকেলমে। তবে এমন একজনকে পাওয়ায় নিজেদের ভাগ্যবান মনে করেন তিনি।

বলেছেন, ‘আমরা আর কখনো মেসির মতো খেলোয়াড় পাওয়ার সৌভাগ্য অর্জন করব কি না, জানি না। ম্যারাডোনা মারা যাওয়ার পর আমরা ভেবেছিলাম, এমন কেউ আর আসবে না। এরপর এমন একজন এল, যিনি তার মতোই ভালো, কিংবা আরও ভালো। আমরা আর্জেন্টাইনরা খুবই ভাগ্যবান।’

মেসি বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে। এর আগে আলোচনা ছিল, ক্যারিয়ারের শেষদিকে শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে ফিরতে পারেন। তবে রিকেলমে চান, মেসি আর্জেন্টিনায় না ফিরে যুক্তরাষ্ট্রেই নিজের মতো করে সময় কাটান।

বলেছেন, ‘এখন মেসিকে যুক্তরাষ্ট্রে যত দিন ইচ্ছা ফুটবল উপভোগ করতে দেওয়া উচিত। আমরা আর্জেন্টাইনরা মেসিকে সব সময় অনেক ভালোবাসা ও স্নেহ দেব। আমাদের উচিত মেসিকে একা ছেড়ে দেওয়া। যত দিন মেসি খেলতে চায়, তাকে খেলতে দেওয়া উচিত। ওর জন্য যুক্তরাষ্ট্রে থাকাই ভালো। আর আমরা আর্জেন্টিনার সব ফুটবলপ্রেমী মেসিকে সমর্থন করে যাব।’

Tags: আর্জেন্টিনামিয়ামিমেসিরিকেলমেলিড স্পোর্টস
Previous Post

গ্রাহকের আস্থাকে ভিত্তি করে এগিয়ে যেতে চায় সম্মিলিত ইসলামী ব্যাংক

Next Post

বোতলজাত ভোজ্যতেলের দাম বাড়ল লিটারে ৫ টাকা

Next Post
ছবি: সংগৃহীত

বোতলজাত ভোজ্যতেলের দাম বাড়ল লিটারে ৫ টাকা

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার তেলক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ১০০ বছরের নিয়ন্ত্রণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT