চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসি ফ্যাক্টর’ তাই তারা মিয়ামিতে, বলছেন তিন নতুন মুখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি মিয়ামিতে অনুশীলনে ফিরেছেন, পিঙ্ক জার্সি পরা ফুটবল তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান ফুটবলারদের মধ্যে তো বটেই, লিওনেল মেসি সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলারদেরই একজন। জীবন্ত কিংবদন্তি তাবু গেড়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। তার দেখানো পথে হেঁটেছেন বেশ কয়েকজন তরুণ ফুটবলার। নতুন মৌসুম শুরুর আগে ক্লাবটিতে যোগ দিয়েছেন তিন তরুণ- তাদেও অ্যালেন্ডে, গঞ্জালো লুজান এবং তেলাসকো সেগোভিয়া। মেসি আছেন বলেই মিয়ামির ডেরায় যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলে পদচারণা আছে লুজানের, ছিলেন ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের দলেও। ক্লাব ফুটবলে খেলতেন আর্জেন্টিনার প্রথমসারির দল সান লরেঞ্জোয়। ২০২৭ সাল পর্যন্ত চুক্তিতে দলবদল করেছেন এ ডিফেন্ডার, আছে আরও একবছর চুক্তি বাড়ানোর শর্ত।

মিয়ামির সঙ্গে দুবছরের চুক্তির আগে ক্লাবটির আর্জেন্টাইন কোচ হাভিয়ের মাশ্চেরানোর থেকে প্রথম কল পেয়ে দারুণ অনুভব করেছিলেন। ২৩ বর্ষী লুজান বলেছেন, ‘(সেই ফোন কলটি পাওয়া) একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা ছিল। সিদ্ধান্ত নিতে আমি এক সেকেন্ডও সময় নেইনি। মাশে (মাশ্চেরানো) আমাকে বলেছিলেন যে, তিনি আমার আসার ব্যাপারে আগ্রহী এবং আমিও জানিয়ে দেই নিজের আগ্রহের কথা।’

‘সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে মেসির সঙ্গে খেলার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দলটির আরও বড় খেলোয়াড় আছে যারা খুব দুর্দান্ত, সফল এবং বিজয়ী। এটি এমন যেখানে লিও আছে, ফুটবলের গুরুত্বপূর্ণ একজন। আপনি তাদের কাছ থেকে অনেককিছু শিখতে পারেন, তাই এখানে এসে খুবই খুশি। তারা আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে, আমি খুব খুশি।’

একবছরের চুক্তিতে সেল্টা ভিগো থেকে ধারে মিয়ামিতে আসা অ্যালেন্ডে জানাচ্ছেন, তিনিও এলএম টেনের সঙ্গে খেলতে মিয়ামিতে এসেছেন। ২৫ বর্ষী রাইট-উইঙ্গার বলেছেন, ‘এসব কারণ আমার সিদ্ধান্তকে অনেক প্রভাবিত করেছে। মেসির কাছ থেকে অনেককিছুই শেখার জন্য, শুধু তিনি নন, বরং সার্জিও (বুসকেটস), জর্ডি (আলবা) এবং লুইস (সুয়ারেজ) থেকেও অনেককিছু শেখার আছে। তারা অত্যন্ত প্রতিযোগিতামূলক খেলোয়াড় যারা সবকিছু জিততে চায়। তাদের সঙ্গে মানিয়ে চলতে হবে। এটি সহজ নয়। তবে আমাদের এটি অর্জন করতে হবে, উন্নতি করতে হবে। কারণ তাদের পদাঙ্ক আমাদের অনুসরণ করতে হবে।’

ভেনেজুয়েলা থেকে ৪ বছরের চুক্তিতে মিয়ামিতে এসেছেন তেলাসকো সেগোভিয়া। তিনিও দারুণ উচ্ছ্বসিত। ২১ বর্ষী মিডফিল্ডার বলছেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলব। এখানে আসার দিদ্ধান্ত নিতে এটি একটি দুর্দান্ত কারণ ছিল, তবে এটি দুর্দান্ত ক্লাবও।’

২০২৪ সালের নভেম্বরে মিয়ামি কোচ হিসেবে এসে এই তিনজনের সঙ্গে চুক্তি করেছেন আর্জেন্টাইন কোচ মাশ্চেরানো। ২০২৫ সালে এমএলএস নিয়মিত মৌসুম, লিগ কাপ, কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপসহ চারটি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে মেসিবাহিনী।

১৮ ফেব্রুয়ারি কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম রাউন্ডে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে প্রথম লেগ দিয়ে মৌসুম শুরু করবে মিয়ামি। ২২ ফেব্রুয়ারি চেজ স্টেডিয়ামে নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে এমএলএস মৌসুম শুরু করবে দলটি।

Tags: আর্জেন্টিনাএমএলএসমিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

শেরপুরে ট্রলি চাপায় নিহত ১

Next Post

ট্রাম্পকে এক কোটি ডলার ক্ষতিপূরণ দিয়েছেন ইলন মাস্ক

Next Post
ট্রাম্প ও ইলন মাস্কের বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পকে এক কোটি ডলার ক্ষতিপূরণ দিয়েছেন ইলন মাস্ক

বাংলাদেশ ক্রিকেট দল ম্যাচ জিতেছে, উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে বাংলাদেশের ম্যাচ কবে-কখন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT