চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পকে এক কোটি ডলার ক্ষতিপূরণ দিয়েছেন ইলন মাস্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প ও ইলন মাস্কের বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাপিটল ভবনে দাঙ্গার অপরাধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল। তারই ক্ষতিপূরণ দিচ্ছেন এক্স-এর মালিক ইলন মাস্ক।

সাবেক টুইটার অধুনা এক্স-এর বর্তমান প্রধান ইলন মাস্ক। ২০২১ সালে এর সিইও ছিলেন জ্যাক দরসি। ওই বছর ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে আক্রমণ চালিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের অনুগামীরা। অভিযোগ নির্বাচনে হার মেনে নিতে পেরে সমাজমাধ্যমে অনুগামীদের ওই কাজ করতে উৎসাহিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যার জেরে টুইটার এবং ফেসবুক ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল।

ট্রাম্প এর বিরুদ্ধে টুইটার এবং ফেসবুকের মূল সংস্থা মেটার বিরুদ্ধে মামলা করেছিলেন। এবার সেই মামলা মিটিয়ে নেয়ার জন্য এক্স-এর কর্ণধার ইলন মাস্ক ট্রাম্পকে ১ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দেবেন বলে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে।

এর আগে মেটাও মামলা মিটিয়ে নেয়ার জন্য ট্রাম্পকে আড়াই কোটি ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। গত জানুয়ারি মাসেই মেটা এবিষয়ে সম্মত হয়েছে বলে জানা গেছে।

২০২০ সালে দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নেমেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখন তিনিই মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচনে জো বাইডেনের কাছে পরাস্ত হন তিনি। কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত হার স্বীকার করেননি ট্রাম্প।

অভিযোগ, সমর্থকদের উত্তেজিত করেছেন তিনি। তারই ফলস্বরূপ ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলা চালায় একদল রিপাবলিকান সমর্থক। ঘটনায় ১৪০ জন পুলিশ কর্মী গুরুতরভাবে জখম হন। ঘটনায় এক হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়। ফেসবুক এবং টুইটার ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ভুয়ো খবর ছড়ানোর অপরাধে।

এর কিছুদিন পরেই টুইটার কিনে নেন ইলন মাস্ক। পুরনো সিইও-কে বরখাস্ত করে মাস্ক নতুন টিম তৈরি করেন। টুইটারের নাম বদলে রাখা হয় এক্স। কিছুদিনের মধ্যেই ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেন মাস্ক। সর্বশেষ মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রচারে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার খরচ করেছেন মাস্ক। ট্রাম্পও মাস্কের তারিফ করেছেন বার বার। এবার ট্রাম্পকে ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করলেন মাস্ক।

কর্মী সংকোচনে শিলমোহর

যুক্তরাষ্ট্রের প্রশাসনে কর্মী সংকোচনে আর কোনো বাধা থাকলো না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই এই পদক্ষেপ নিয়েছিলেন। তিনি প্রশাসনে কর্মী সংকোচনের সিদ্ধান্ত নেন। কর্মীদের অর্থের বিনিময়ে চাকরি ছাড়ার নির্দেশ দেয়া হয়। কর্মীদের ইউনিয়নগুলো এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়। কিন্তু একটি জেলা আদালত নির্দেশ দিয়েছে, কর্মী সংকোচনে কোনো বাধা নেই। অর্থাৎ, ট্রাম্পের পদক্ষেপই মান্যতা পেলো।

প্রায় ৮ লাখ কর্মী ইউনিয়নের অংশ। তাদের অভিযোগ, গত ২৮ জানুয়ারি একটি ইমেল সকলের কাছে এসে পৌঁছায়। ইমেলের সাবজেক্ট ‘ফর্ক ইন দ্য রোড’। তাতে লেখা ছিল, কর্মীরা চাইলে এখনই পদত্যাগ করতে পারেন। সেক্ষেত্রে তাদের আগামী সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত বেতন মিটিয়ে দেয়া হবে। পদত্যাগ না করলে কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত। যারা পদত্যাগ করতে ইচ্ছুক, রিপ্লাইয়ে তারা কেবল ‘রিসাইন’ শব্দটি লিখলেই চলবে।

এখনও পর্যন্ত প্রায় ৭৫ হাজার ফেডারেল কর্মী পদত্যাগ করেছেন। অনেকেই আশা করেছিলেন, আদালত তাদের পক্ষে রায় দেবে। কিন্তু বাস্তবে তা ঘটলো না।

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।

Tags: ইলন মাস্কক্ষতিপূরণডোনাল্ড ট্রাম্প
Previous Post

‘মেসি ফ্যাক্টর’ তাই তারা মিয়ামিতে, বলছেন তিন নতুন মুখ

Next Post

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে বাংলাদেশের ম্যাচ কবে-কখন?

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল ম্যাচ জিতেছে, উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে বাংলাদেশের ম্যাচ কবে-কখন?

প্রফুল্ল মুখার্জি, একজন পেশাদার ব্যক্তি, হালকা পটভূমিতে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড লু’র পদে আসতে পারেন পল কাপুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT