চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ভাবনায় বিশ্বকাপ না থাকলেও আছে কোপা আমেরিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসির বয়স এখন ৩৬। ২০২৬ সালের বিশ্বকাপে খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নন বিশ্বজয়ী কিংবদন্তি। তবে আগামী বছর যুক্তরাষ্ট্রে হতে চলা কোপা আমেরিকায় অংশগ্রহণ নিয়ে ভাবছেন আর্জেন্টাইন মহাতারকা।

আর্জেন্টাইন একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমি কোপা আমেরিকা নিয়ে ভাবছি। কোপা আমেরিকার পরে বিশ্বকাপ নিয়ে ভাববো। এটা নির্ভর করে ওই সময়ে কেমন অনুভব করবো তার ওপর। দেখব খেলা চালিয়ে যাওয়া কিনা। বিশ্বকাপের আরও তিন বছর বাকি।’

‘আমার খেলার মান কমে গেছে কিনা সেদিকে আমি তাকাই না। সবসময়ের মতোই থামি এবং খেলি। কিন্তু একটি বাস্তবতা হল, আমার বয়স বাড়ছে। আমি হাজারের মতো ম্যাচ খেলে ফেলেছি। আর সময় তো সবার জন্যই চলে যায়।’

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে সাতবারের ব্যালন ডি’অর জয়ীর। বিশ্বকাপের আগেই অবসর নিবেন মেসি? এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘সত্যি বলতে, অবসর নিয়ে আমি কিছুই ভাবিনি।’

‘আমি এটা নিয়ে ভাবতেও চাই না কারণ এখনও খেলা উপভোগ করি। আমি ইউরোপ ছেড়ে এখানে এসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। তবে এর পরের কথা এখনই ভাবতে চাই না।’

Tags: আর্জেন্টিনাকোপা আমেরিকামিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

ভারতের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের যুব বিশ্বকাপ মিশন

Next Post

পিসিবির টেকনিক্যাল কমিটি থেকে হাফিজের পদত্যাগ

Next Post
বাংলাদেশ ক্রিকেটের হাফিজের পদত্যাগের ঘোষণা দেন পিসিবি টেকনিক্যাল কমিটির সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পিসিবির টেকনিক্যাল কমিটি থেকে হাফিজের পদত্যাগ

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা গোলের উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিপিন্সের বিপক্ষেও পরাজয় দেখল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT