চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিপিন্সের বিপক্ষেও পরাজয় দেখল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা গোলের উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ’ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ফিলিপিন্সের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। টানা দুই ম্যাচ হেরে পরের রাউন্ডে পা রাখা অনিশ্চিত হয়ে দাঁড়ালো লাল সবুজের প্রতিনিধিদের। প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে হেরেছিল বাংলাদেশ।

হ্যানয়ের ন্যাশনাল ইউথ ফুটবল ট্রেনিং সেন্টারে ম্যাচ শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। তৃতীয় মিনিটে বাংলাদেশের ডি বক্সের সামনে বল আসলে সেটি ক্লিয়ার করতে পারেনি ডিফেন্ডাররা। ডি বক্সের সামনে থেকে রাইট উইংয়ে বল দিলে ফিলিপিন্সের মিডফিল্ডার ইসাবেলা প্রেস্টন গোল করতে ভুল করেননি। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

পিছিয়ে পড়ে খেই হারিয়ে ফেলেনি কোচ মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা। সুফল পেতে খুব বেশি দেরি করতে হয়নি, পরের মিনিটেই দলকে সমতায় ফেরান ফরোয়ার্ড সাগরিকা। চতুর্থ মিনিটে ফিলিপিন্সের ডি বক্সের ভেতর বল পান সাগরিকা। গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়ান এ ফরোয়ার্ড। ১-১ সমতায় ফেরে বাংলাদেশ।

এরপর দুদল সমানতালে খেলতে থাকলেও ৩২ মিনিটে পুনরায় পিছিয়ে পড়ে বাংলাদেশ। এবার ফিলিপিন্সকে এগিয়ে দেন ফরোয়ার্ড নিনা ম্যাথালেস। ডি বক্সের বাইরে একা বল পান নিনা। বাংলাদেশের গোলরক্ষক সঙ্গীতা রানী দাস এগিয়ে আসলেও কাজ হয়নি। তাকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান এ ফরোয়ার্ড, ২-১ এগিয়ে যায় ফিলিপিন্স।

ইনজুরি টাইমের শেষ মিনিটে বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় ফিলিপিন্সের মেয়েরা। ৯৪ মিনিটে গোল করেন জেলেনা পিডো। এ গোলের মাধ্যমেই বাংলাদেশের মেয়েদের ম্যাচে ফেরা অসম্ভব হয়ে যায়। শেষপর্যন্ত ৩-১ ব্যবধান নিয়েই মাঠ ছাড়তে হয় রুমা আক্তারদের। গোলরক্ষক সঙ্গীতার দৃঢ়তায় আরও বড় ব্যবধানের হার থেকে বেঁচে যায় বাংলাদেশ। ফিলিপিন্সের পাওয়া একটি পেনাল্টি শটও ঠেকিয়েছেন বাংলাদেশ গোলরক্ষক।

Tags: এশিয়ান কাপফিলিপিন্সবাংলাদেশলিটুলিড স্পোর্টসসাগরিকাহ্যানয়
Previous Post

পিসিবির টেকনিক্যাল কমিটি থেকে হাফিজের পদত্যাগ

Next Post

এবার সুরতীর্থের সংবর্ধনা পেলেন তৌফিক হাসান ময়না

Next Post
তৌফিক হাসান ময়না সুরতীর্থের সংবর্ধনা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার সুরতীর্থের সংবর্ধনা পেলেন তৌফিক হাসান ময়না

শিখ ধর্মাবলম্বীদের খালিস্তান আন্দোলনের প্রতিবাদে র‌্যালি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিখদের খালিস্তান আন্দোলন কী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT