চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ফেরা নিয়ে ‘আশাবাদী’ মাশ্চেরানো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:27 অপরাহ্ন 06, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি মাঠে বসে আছেন, পজিশন পরিবর্তন করছেন বা বিশ্রাম নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

লিগস কাপে নেকাক্সার বিপক্ষে চোটে পড়েছেন লিওনেল মেসি। সেরে উঠতে কেমন সময় লাগবে বা চোট কতটা গুরুতর, সে বিষয়ে নিশ্চিত কিছু জানায়নি ইন্টার মিয়ামি। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে মেসিকে- এমন খবর চাউর হলেও বিশ্বজয়ীর মাঠে ফেরা নিয়ে বেশ আশাবাদী কোচ হাভিয়ের মাশ্চেরানো।

বৃহস্পতিবার ভোরে লিগস কাপে পুমাস উনামের বিপক্ষে ম্যাচ রয়েছে মিয়ামির। ম্যাচে কিংবদন্তিকে দেখা যাবে না, মিয়ামির পক্ষ থেকে এপর্যন্ত শুধু এটুকুই জানানো হয়েছে। তবে মাশ্চেরানো আত্মবিশ্বাসী, মেসিকে লম্বাসময় বাইরে থাকতে হবে না।

লিগস কাপে নামার আগে মাশ্চেরানো কথা বলেছেন মেসি প্রসঙ্গে, ‘আমি তার সঙ্গে কথা বলেছি। ক্লাবও একটা বিবৃতি দিয়েছে যেটা পুরোপুরি পরিষ্কার। এটা সাধারণ চোট, যা খারাপের মধ্যে আবার ভালো খবর।’

মেসির ফেরা নিয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানাননি আর্জেন্টাইন এ কোচ, ‘আমরা ফেরার কোন আনুমানিক সময় দিতে চাই না, বিশেষ করে লিওর ক্ষেত্রে। সাধারণত সে চোট থেকে খুব ভালোভাবে সেরে ওঠে এবং সবচেয়ে বড় কথা, সে দ্রুত সেরে ওঠে। তাই আমরা দেখবো, তবে এটা নিশ্চিত যে এই ম্যাচে সে খেলতে পারবে না। এরপর আমরা দেখবো তার অবস্থা কেমন, সে কতটা অগ্রগতি করছে।’

মিয়ামির গত ম্যাচের ১১ মিনিটে নেকাক্সার দুই ডিফেন্ডার একসাথে ট্যাকেল করেন মেসিকে। নেকাক্সার পেনাল্টি বক্সে লুটিয়ে পড়েন ৩৮ বর্ষী মহাতারকা। সেসময় মেডিকেল টিমের সাথে মাঠ ছাড়তে হয়। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে এপর্যন্ত তিনি খেলেছে ৩৩ ম্যাচ। যার মধ্যে দুটি ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার হয়ে। বাকি ম্যাচ খেলেছেন মিয়ামির হয়ে।

বুধবারের ম্যাচের পর রোববার মেজর লিগ সকারে নিয়মিত মৌসুমের খেলায় অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে মিয়ামি।

Tags: আর্জেন্টিনাএমএলএসমাশ্চেরানোমিয়ামিমেসিলিড স্পোর্টস
Previous Post

সন্ধ্যায় লাওস পরীক্ষায় নামছে বাংলাদেশ

Next Post

সাক্ষীর জবানবন্দি: আমি আবু সাঈদকে গুলি করতে দেখেছি

Next Post
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনের ছবি, বাংলার সংবাদ সংস্থা চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাক্ষীর জবানবন্দি: আমি আবু সাঈদকে গুলি করতে দেখেছি

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও নারী আটক, নিরাপত্তা বাহিনী অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র বোমাসহ নারী আটক 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT