চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ধ্যায় লাওস পরীক্ষায় নামছে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপ বাছাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 06, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের নারী ফুটবল দলের খেলোয়াড় ও কোচের ছবি, আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে এশিয়ান কাপের বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বের টিকিট কেটেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। পরে ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়ে মেয়েদের সামনে আরেকটি পরীক্ষা। লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপ বাছাই।

লাওস জাতীয় স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিকদের মুখোমুখি হবে আফঈদা খন্দকারের দল। বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে লাল-সবুজদের প্রতিপক্ষ সাউথ কোরিয়া, স্বাগতিক লাওস ও পূর্ব তিমুর। ৮ আগস্ট পূর্ব তিমুর ও ১০ আগস্ট সাউথ কোরিয়ার মুখোমুখি হবে দলটি। যদিও সাউথ কোরিয়ার ম্যাচ সিনিয়র এশিয়া কাপের জন্য খানিকটা প্রস্তুতির মঞ্চও।

লাওসের সিনিয়র দলের ফিফা র‌্যাঙ্কিং ১০৭, সাউথ কোরিয়ার ১৯, বাংলাদেশের ১২৮। মাঠে র‌্যাঙ্কিং বড় বাধা নয় এটা আফঈদারা এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমার ও বাহরাইনকে হারিয়ে প্রমাণ করেছেন।

লাওসের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে মুখিয়ে বাংলাদেশ অধিনায়ক আফঈদা। বলেছেন, ‘আমরা এখানে এসেছি বয়সভিত্তিক এশিয়ান কাপে জায়গা করে নেয়ার জন্য। প্রতিটা ম্যাচ ভালো খেলার সর্বোচ্চ চেষ্টা করব।’

মিয়ানমারে বাংলাদেশ জাতীয় দল খেলেছে এশিয়ান কাপ বাছাই। সেই দলের ৯ জন খেলেন সাফ অনূর্ধ্ব-২০ মেয়েদের টুর্নামেন্টে। যে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলটিই খেলবে লাওসে। একমাসের ব্যবধানে টানা তিন টুর্নামেন্ট খেলায় ফুটবলারদের ক্লান্তি চেপে ধরতে পারে।

মেয়েদের টানা খেলা নিয়ে লাল-সবুজদের কোচ পিটার জেমস বাটলার বলেছেন, ‘টানা খেলার মধ্যে থাকা খেলোয়াড়দের ক্লান্তি আসাটা খুব স্বাভাবিক। কীভাবে ওদের সতেজ রাখা যায় সেই পরিকল্পনাও করতে হয়েছে আমাকে। ম্যাচে হয়তো দেখতে পাবেন মেয়েরা কোন অবস্থায় আছে। তবে মেয়েরা ভালো ফুটবল খেলতে তৈরি আছে। অবশ্যই আমরা ৩ পয়েন্টের জন্যই খেলবো।’

Tags: অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপ বাছাইআফঈদাবাটলারলাওসলিড স্পোর্টসসাউথ কোরিয়া
Previous Post

স্বর্ণ: একটুকরো শোভা, এক জীবনের সঞ্চয়

Next Post

মেসির ফেরা নিয়ে ‘আশাবাদী’ মাশ্চেরানো

Next Post
মেসি মাঠে বসে আছেন, পজিশন পরিবর্তন করছেন বা বিশ্রাম নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির ফেরা নিয়ে ‘আশাবাদী’ মাশ্চেরানো

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনের ছবি, বাংলার সংবাদ সংস্থা চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাক্ষীর জবানবন্দি: আমি আবু সাঈদকে গুলি করতে দেখেছি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT