চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিবিহীন মিয়ামিকে বিধ্বস্ত করলো নিউইয়র্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 পূর্বাহ্ন 24, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
নিউইয়র্কের বিপক্ষে ফুটবল খেলোয়াড়ের গোলের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

পেশির চোটে ইন্টার মিয়ামির স্কোয়াডে নেই লিওনেল মেসি। বিশ্বজয়ীকে ছাড়া খেলতে নেমে রীতিমত বিধ্বস্ত হয়েছে দলটি। টানা দুই জয়ের পর নিউইর্য়ক রেড বুলসের বিপক্ষে ৪-০তে হেরেছে টাটা মার্টিনো দল।

রেড বুল এরিনায় রোববার রাতে মেজর লিগ সকারের ম্যাচে নিউইর্য়কের হয়ে হ্যাটট্রিক করেন লুইস মরগান। ওয়াইকেলম্যান কারমোনা অন্য গোলটি করেন। হ্যাটট্রিক অ্যাসিস্ট করেন দন্তে ভানজের।

ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যে এগিয়ে যায় নিউইর্য়ক। বেলজিয়ান ফুটবলার দন্তে ভানজেরের থেকে বল পেয়ে জালে জড়ান মরগান। দ্বিতীয় গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত। বিরতির পর ৫১ মিনিটে ভানজেরের সহায়তায় দ্বিতীয় গোলটি করেন মরগান।

৬৬ মিনিটে ভানজেরের থেকে বল পেয়ে ব্যবধান ৩-০ করেন কারমোনা। চার মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন লুইস। ৭৮ মিনিটে ইন্টার মিয়ামি জালের দেখা পেলেও ভিএআর রিভিউ দেখে গোলটি বাতিল করে দেন রেফারি। বড় হার নিয়ে মাঠ ছাড়েন লুইস সুয়ারেজ-জর্ডি আলবা।

ম্যাচ শেষে মার্টিনো বলেছেন, ‘ম্যাচে রেড বুলের জয়ের আকাঙ্ক্ষা ছিল, যেটি আমাদের ছিল না। যখন একটি দল জয়ের ইচ্ছা ছাড়া এবং কোনো অনুপ্রেরণা ছাড়া মাঠে নামে, আর অন্য দলটি যখন জয়ের জন্য নামে, তখন তারাই জেতে।’

এই হারে মেজর লিগ সকারের পয়েন্ট টেবিলে দুইয়ে নেমে গেছে মিয়ামি। ৬ ম্যাচে ১০ পয়েন্ট টাটা মার্টিনোর দলের। এক ম্যাচ কম খেলা সিনসিনাটি ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে। ১০ পয়েন্ট নিয়ে তিনে নিউইর্য়ক।

এমএলএসে ৩১ মার্চ নিউইয়র্ক সিটির মুখোমুখি হবে মিয়ামি। ঘরের মাঠে সে ম্যাচেও মেসিকে পাবে না দলটি। ৩ এপ্রিল কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মন্টেরির বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরার কথা আর্জেন্টাইন অধিনায়কের।

Tags: আলবাইন্টার মিয়ামিএমএলএসমেসিরেড বুলসলিড স্পোর্টসসুয়ারেজ
Previous Post

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউ গিনি

Next Post

মেঘনায় ট্রলারডুবি: দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু

Next Post
নৌকায় উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা, মেঘনায় ট্রলারডুবির ঘটনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

মেঘনায় ট্রলারডুবি: দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু

চঞ্চল-জেফার জুটিকে নিয়ে ঈদে ফারুকী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চঞ্চল-জেফার জুটিকে নিয়ে ঈদে ফারুকী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT