চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চঞ্চল-জেফার জুটিকে নিয়ে ঈদে ফারুকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:51 পূর্বাহ্ন 24, মার্চ 2024
in বিনোদন
A A
চঞ্চল-জেফার জুটিকে নিয়ে ঈদে ফারুকী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ঈদুল ফিতরে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে রাজকুমার, দেয়ালের দেশ, ওমরের মতো বহুল প্রতীক্ষিত সিনেমা। এবার জানা গেল, ওটিটির দর্শকদের জন্য আসতে চলেছে বড় ধামাকা! কারণ ঈদে নতুন ছবি মুক্তির ঘোষণা দিলেন মোস্তফা সরয়ার ফারুকী।

ভিন্নধর্মী শপথ গ্রহণের মাধ্যমে গত বছরের আগস্টে এক জমকালো অনুষ্ঠানে ‘মিনিস্ট্রি অব লাভ’ নামের একটি প্রজেক্টের ঘোষণা দেয় ওটিটি প্লাটফর্ম চরকি। যেখানে ১২ জন মেধাবী নির্মাতার ১২টি ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানানোর কথা জানানো হয়। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে জনপ্রিয় পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী। এই নির্মাতা এই প্রজেক্টের মোট দুটি ফিল্ম নির্মাণের কথা। এরইমধ্যে তার অভিনীত ও পরিচালিত ‘অটোবায়োগ্রাফি’ সব শ্রেণির মানুষের প্রশংসা পেয়েছে৷ এবার ঈদে আসতে চলেছে তার দ্বিতীয় নিবেদন!

সিনেমাটির ডাকনাম ‘মনোগামী’, আর পুরো নাম ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’। এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জেফার, সামিনা হোসেন প্রেমাসহ অনেকে।

শনিবার ‘মনোগামী’র পোস্টার শেয়ার করে ফারুকী জানান, আসন্ন ঈদেই চরকিতে সিনেমাটি দেখতে পারবেন দর্শক।

এই সিনেমাটি নির্মাণের ভাবনার জায়গাটি নিয়ে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী আগেই বলেছেন, ‘আমার প্রিয় একটা কাজ হচ্ছে মানুষের মনের ভেতর ছিপ ফেলে দেখা কী কী ধরা পড়ে সেখানে। ছোট-বড়, তুচ্ছ-গুরুত্বপূর্ণ সবই আমাকে নাড়া দেয়। মনোগামীতে অনেক দিন পরে মেল-ফিমেল রিলেশনশিপের কিছু দিক নিয়ে এই রকম ছিপ ফেলার সুযোগ পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘ব্যাচেলর ছবিতে ব্যাচেলর জীবনের কিছু দিক কোনো রকম রাখঢাক ছাড়া দেখাতে পেরেছিলাম। এখানে বিবাহিত এবং প্রবাহিত জীবনের কিছু দিক কোনো সুইট কোটিং ছাড়া দেখানোর সুযোগ পেয়েছি।’

সিনেমার প্রধান চরিত্রের অভিনেতাদের নিয়ে ফারুকী বলেন, ‘চঞ্চল চৌধুরীর সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা তো বহু পুরনো। সব সময়ের মতো এ ছবিতেও অপ্রতিরোধ্য তিনি। চরকিতে চঞ্চল চৌধুরীকে দর্শক নানা চরিত্রে নানান লুকে দেখেছেন। তবে মনোগামীতে দেখা মিলবে অন্য এক চঞ্চল চৌধুরীর। এই ধরনের চরিত্র কম করার ফলে একটা দারুণ ফ্রেশনেস উনি নিয়ে এসেছেন তার অভিনয়ে। জেফার রহমানকে আমরা গায়ক হিসাবে চিনি। এখানে তাকে অচেনাই লাগবে। কিন্তু এই চরিত্রে তাকে পাওয়ার ফলে আমার গল্পটা প্রাণবন্ত হয়েছে। প্রেমা নৃত্যশিল্পী, তার অভিনয় করাটাও নতুন বিষয় সবার কাছে।’

Tags: অভিনয়ঈদুল ফিতরচঞ্চলজেফারফারুকীমনোগামীলিড বিনোদনসিনেমা
Previous Post

মেঘনায় ট্রলারডুবি: দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু

Next Post

একাত্তরের ২৪ মার্চের পত্রিকায় ছিল ধানমন্ডি ৩২ থেকে পতাকা উত্তোলনের খবর

Next Post
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন, পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

একাত্তরের ২৪ মার্চের পত্রিকায় ছিল ধানমন্ডি ৩২ থেকে পতাকা উত্তোলনের খবর

গ্লাডিওলাস ফুলের বাগানে কৃষক কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে গ্লাডিওলাসের বাণিজ্যিক চাষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT