চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা মাঠে নামলেই ‘মেসি-মেসি’ চিৎকারে প্রকম্পিত হচ্ছে গ্যালারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 11, এপ্রিল 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা খেলোয়াড় লিওনেল মেসি মাঠে প্রবেশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিরোনার বিপক্ষে ম্যাচজুড়ে রাজত্ব করেও গোলশূন্য ড্রয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। লা লিগায় সোমবার রাতে ন্যু ক্যাম্পে জাভির শিষ্যরা যখন পয়েন্ট বাঁচানোর লড়াইয়ে, তখন উপস্থিত না থেকেও প্রবলভাবেই ছিলেন কাতালানদের সাবেক ত্রাতা লিওনেল মেসি। খেলার ১০ মিনিটের মাথায় গ্যালারির দর্শকরা মেসি-মেসি চিৎকারে পরিবেশ প্রকম্পিত মুখর করে তুলেছিলেন।

গত বুধবার ন্যু ক্যাম্পে কোপা ডেল রে’র সেমিফাইনালে ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারা ম্যাচেও একই কাণ্ড ঘটিয়েছিলেন বার্সা সমর্থকরা। মূলত ১০ নম্বর জার্সিতে ক্লাবটির হয়ে কিংবদন্তি হওয়ার প্রেক্ষিতে ম্যাচের দশম মিনিটকেই চিৎকার করার উপলক্ষ হিসেবে বেছে নিয়েছে কাতালান সমর্থকগোষ্ঠী।

মেসির বর্তমান ঠিকানা প্যারিস। পিএসজিতে যাওয়ার পর পরিবার নিয়ে সেখানে আবাস গড়েছেন। বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে, পিএসজির সঙ্গে আর্জেন্টাইন মহাতারকা চুক্তি নবায়ন করবেন না। আবারও নাকি তিনি পুরনো ঠিকানা বার্সায় ফিরতে পারেন।

বার্সেলোনার সমর্থকরা স্পষ্ট করে দিচ্ছেন যে তারা মেসির ন্যু ক্যাম্পে ফেরার জন্য ব্যাকুল হয়ে আছেন। কাতালান ক্লাবটিতে মহাতারকার প্রত্যাবর্তনের আলোচনার পালে ভক্তরা ক্রমেই হাওয়া দিয়ে চলেছেন। বিষয়টি বার্সার ম্যাচ চলাকালীন সময়ে আরও বেশি প্রকাশ পাচ্ছে।

যদিও মেসির বার্সায় প্রত্যাবর্তনের পথে ক্লাবটির আর্থিক পরিস্থিতি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। লা লিগার আর্থিক ফেয়ার প্লে রেগুলেশন মেনে চলার জন্য স্প্যানিশ জায়ান্টরা মজুরি বিলে পর্যাপ্ত জায়গা তৈরি করতে পারবে কিনা, সেটির উপর মেসির বার্সেলোনায় ফিরে আসার সম্ভাবনা অনেকটা নির্ভর করছে।

Tags: জিরোনান্যু-ক্যাম্পপিএসজিবার্সেলোনামেসিলা লিগালিড স্পোর্টস
Previous Post

আদিত্যর প্রেমে মগ্ন অনন্যা, যা বললেন অভিনেত্রীর মা

Next Post

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল হিন্দি সিনেমা

Next Post
বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য অপেক্ষমাণ ভারতীয় সিনেমার পোস্টার ও দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল হিন্দি সিনেমা

অ্যালিবাবার অফিস ভবনের সামনে থেকে নেওয়া ছবি, উচ্চ ভবন ও লোগো দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাটজিপিটি'র বিকল্প নিয়ে এলো আলিবাবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT