চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল হিন্দি সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:52 অপরাহ্ন 11, এপ্রিল 2023
in বিনোদন
A A
বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য অপেক্ষমাণ ভারতীয় সিনেমার পোস্টার ও দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

আমদানি করে উপমহাদেশের চলচ্চিত্র (হিন্দি) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি নিয়ে যে জটিলতা ছিল তার অবসান হল। তথ্য মন্ত্রণালয়ের লিখিত অনুমতিতে উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র মুক্তিতে আর কোনো বাধা থাকছে না।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরে ১০ এপ্রিল এ সংক্রান্ত একটি আদেশ দেওয়া হয়।

সেখানে বলা হয়েছে, উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি সংক্রান্ত সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ইতিবাচক মতামতের ভিত্তিতে বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর ২৫ (৩৬) (গ) উপ-অনুচ্ছেদের শর্ত প্রতিপালনপূর্বক বাংলাদেশী চলচ্চিত্র রপ্তানির বিপরীতে সাফটা ভুক্ত দেশ হতে উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি করার জন্য নিম্নোক্ত শর্ত সাপেক্ষে পরীক্ষামূলকভাবে নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হয়।

যে সব শর্তে দেশের প্রেক্ষাগৃহে উপমহাদেশের ছবি মুক্তির অনুমতি পেল:
(ক) বাংলাদেশের বৈধ চলচ্চিত্র প্রযোজক, পরিবেশকগণ উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি করার সুযোগ পাবেন।

(খ) উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র বাংলা সাবটাইটেলসহ পরীক্ষামূলকভাবে শুধু ০২ (দুই) বছরের জন্য রপ্তানির বিপরীতে আমদানি করার সুযোগ থাকবে।

(গ) প্রথম বছর ১০(দশ)টি বাংলাদেশী চলচ্চিত্র রপ্তানির বিপরীতে সমান সংখ্যক চলচ্চিত্র আমদানি করতে পারবে।

(ঘ) আমদানিকৃত উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র প্রদর্শনের পূর্বে অবশ্যই বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সনদ গ্রহণ করতে হবে।

(ঙ) বাংলাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর, ঈদ-উল আযহা ও দূর্গা পুজার সপ্তাহে এই আদেশ বলে আমদানীকৃত চলচ্চিত্র প্রদর্শন করা যাবে না।

সরকারি অনুমতি পাওয়ায় উচ্ছ্বসিত দেশের সিনেমা হল মালিক সমিতি। স্বস্তি প্রকাশ করে সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস চ্যানেল আই অনলাইনকে বলেন, এখন আর আমদানিতে সিনেমা আসতে কোনো সরকারি জটিলতা নেই। চলচ্চিত্রের ১৯ সংগঠনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা প্রদর্শক সমিতির পক্ষ অফিসিয়ালি ধন্যবাদজ্ঞাপন পত্র পাঠাবো।

দেশে হিন্দি সিনেমার আমদানিতে বেশ ক’বছর ধরেই সরব ভূমিকায় সিনেমা হল মালিক সমিতি। সর্বশেষ বলিউডের আলোচিত ছবি ‘পাঠান’ মুক্তির অনুমতি পেতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেন। শুধু তাই নয়, সংবাদ সম্মেলন করে হিন্দি সিনেমা দেশে মুক্তির অনুমতি না পেলে হল বন্ধ করে দেয়ারও আল্টিমেটাম দেন তারা।

Tags: ঈদউৎসবপাঠানপূজালিড বিনোদনহল মালিকহিন্দি সিনেমা
Previous Post

বার্সা মাঠে নামলেই ‘মেসি-মেসি’ চিৎকারে প্রকম্পিত হচ্ছে গ্যালারি

Next Post

চ্যাটজিপিটি’র বিকল্প নিয়ে এলো আলিবাবা

Next Post
অ্যালিবাবার অফিস ভবনের সামনে থেকে নেওয়া ছবি, উচ্চ ভবন ও লোগো দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাটজিপিটি'র বিকল্প নিয়ে এলো আলিবাবা

মদিনার পবিত্র মসজিদে রোজার শেষ ১০ দিনের বৃষ্টির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মদিনার পবিত্র মসজিদে রোজার শেষ ১০ দিনের অন্যরকম চিত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT