চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়ামালকে মেসি-ফাতির মতো প্রতিভাবান বলছেন জাভি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 30, এপ্রিল 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড় ফ্রান্সের জার্সিতে মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল বেটিসের বিপক্ষে বার্সেলোনার হয়ে ১৫ বর্ষী ফুটবলারের অভিষেক করিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ। কিংবদন্তি লিওনেল মেসি যেখানে খেলার সুযোগ পেয়েছিলেন ১৮ বছর বয়সে। আর বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা আনসু ফাতি খেলেছিলেন ১৬ বছর বয়সে। সে দিক তাদেরকে ছাড়িয়ে কাতালানদের হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসবে মাঠে নেমে ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল।

লা লিগায় শনিবার বেটিসের বিপক্ষে ৪-০ গোলে জয়ে পেয়েছে বার্সেলোনা। শিরোপার দৌড়ে এগিয়ে থাকা দলটির হয়ে ৮৩ মিনিটে গ্যাভির বদলি হিসেবে ইয়ামালকে মাঠে নামান জাভি।

বয়স ১৬ পূর্ণ হওয়ার আগে লা লিগায় অভিষেক হওয়া খেলোয়াড়দের মধ্যে পঞ্চম ১৫ বছর ২৯০ দিন বয়সী ইয়ামাল। শুধু বয়সের কারণেই আলোচনার জন্ম দেননি এই ফরোয়ার্ড। মাঠে নেমে তিনি জালের দেখাও পেতে পারতেন। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষকের দারুণ সেভে শেষ পর্যন্ত আর নিজের অভিষেক ম্যাচে গোলের দেখা পাননি।

ইয়ামালের অভিষেক সম্পর্কে জাভি বলেন, ‘আমি তাকে যে জিনিসগুলো চেষ্টা করতে বলেছিলাম সে তা করেছে। ১৫ বছর বয়সে এমন কিছু, তা একবার কল্পনা করে দেখুন। সে আসলে বিশেষ একজন। ওর গোল করারও সুযোগ ছিল। কারণ সে আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে ছিল। দারুণ কিছু করার ইঙ্গিত দিচ্ছে। কিছু সুন্দর পাস দিয়েছে, যা দেখে বুঝা যায় সে কোনো ভয় নিয়ে খেলেননি এবং প্রতিভার অধিকারী।’

বার্সেলোনার একাডেমিতে খেলা অবস্থাতেই আলোচনায় ছিলেন ইয়ামাল। তার বাবা মরক্কোর, মা ইকুয়েটোরিয়াল গিনির। ২০০৭ সালের ১৩ জুলাই স্পেনে জন্মগ্রহন করেন। সেন্টার ফরোয়ার্ডের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গার হিসেবেও খেলেন।

ইয়ামালের অভিষেক লিওনেল মেসি এবং আনসু ফাতির মতো ছিল কি না- এমন প্রশ্নের জবাবে জাভি বলেছেন, ‘হ্যাঁ! সে আক্রমণভাগে তাদের মতোই প্রতিভা দেখিয়েছে। যা খুঁজে পাওয়া কঠিন। তাকে ১৫ বর্ষী বলে মনে হয় না। তাকে পরিপক্ক মনে হচ্ছে। প্রস্তুতি ও প্রশিক্ষণে ভালো করছে। যে ১০ মিনিট সে মাঠে ছিল, আত্মবিশ্বাস নিয়ে খেলেছে। যা আমরা দেখতে চাই। এই ক্লাবে সে নিজের ছাপ রাখতে পারে।’

Tags: জাভিফাতিবার্সেলোনামেসিলা লিগালিড স্পোর্টস
Previous Post

স্মার্টফোনে অসামান্য অবদানে অপোর আন্তর্জাতিক পুরস্কার অর্জন

Next Post

কিশোরগঞ্জে মেয়ে হত্যার দায়ে মায়ের মৃত্যুদণ্ড

Next Post
মেয়ের মৃত্যুদণ্ডের মামলায় মা আদালতে আসছেন, সঙ্গে আইনজীবী ও পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে মেয়ে হত্যার দায়ে মায়ের মৃত্যুদণ্ড

একজন পুরুষ বসে আছেন, চারপাশে তরুণী ও অন্যান্য ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

'জওয়ান' মুক্তির মাসখানেক বাকি, এখনও নেই প্রচারণা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT