চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জওয়ান’ মুক্তির মাসখানেক বাকি, এখনও নেই প্রচারণা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 30, এপ্রিল 2023
in অন্যান্য
A A
একজন পুরুষ বসে আছেন, চারপাশে তরুণী ও অন্যান্য ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পাঠান’-এর সাফল্যের পরে নতুন প্রাণ পেয়েছে শাহরুখ খানের ক্যারিয়ার। ‘জওয়ান’-এ মন দিয়েছেন অভিনেতা। চলছে শুটিং। ২ জুন মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’। মাত্র মাসখানেক বাকি ছবি মুক্তির। কিন্তু রেড চিলি এন্টারটেইনমেন্টের তরফ থেকে এখনও নেই কোনো প্রচারণা। এতে দুশ্চিন্তায় পড়েছেন ভক্তরা।

দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় শাহরুখের প্রথম প্যান-ইন্ডিয়ান তথা সর্বভারতীয় ‘জওয়ান।’ হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় একসঙ্গে মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবির ঘোষণার পর থেকেই ‘জওয়ান’ নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। পাশাপাশি কিছুটা দুশ্চিন্তাতেও আছেন তারা।

‘পাঠান’ ছবির আগে ক্যারিয়ারে চার বছরের বিরতি নিয়েছিলেন শাহরুখ। আর তার কারণ, একের পর এক ব্যর্থ ছবি। ‘জওয়ান’ মুক্তির আগে বাকি অল্প সময়। প্রচারণা ঠিক মতো না হলে ছবির ব্যবসাতেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন ভক্তরা। প্রচারণা ঠিক মতো না করলে ‘পাঠান’ সফল হলেও ‘জওয়ান’ মুখ থুবড়ে পড়তে পারে বলে মনে করছেন অনেকেই।

জওয়ান নির্মাতারা এখনও কোনো টিজার, ট্রেলার, গান কিছুই প্রকাশ করেননি। তার মাঝে একাধিকবার শোনা গেছে যে ছবির মুক্তি পেছাতে পারে। ফাঁস হয়েছে শুটিং সেটের একাধিক দৃশ্যও। সব মিলিয়ে শাহরুখ ভক্তরা চটেছেন রেড চিলির ওপরে।

টুইটারে শাহরুখের এক ভক্ত রেড চিলি এন্টারটেইনমেন্টকে ট্যাগ করে লিখেছেন, ‘ জওয়ানের মতো এত বড় প্যান ইন্ডিয়ান ছবির সম্ভাবনাকে নষ্ট করবেন না।’

আরেক ভক্ত লিখেছেন, ‘রেড চিলি এন্টারটেইনমেন্ট জওয়ানের ভবিষ্যৎ নষ্ট করছে।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘যশ রাজ ফিল্মসকে দেখে শিখুন। সিনেমার দুই মাস আগে থেকে প্রচারণ শুরু হয়ে যায়।’

‘জওয়ান’ ছবিতে প্রথমবার দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান। শোনা যাচ্ছে, শাহরুখের ‘জওয়ান’-এ ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে।

সূত্র: কইমই

Tags: জওয়াননয়নতারাশাহরুখ
Previous Post

কিশোরগঞ্জে মেয়ে হত্যার দায়ে মায়ের মৃত্যুদণ্ড

Next Post

পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না দেয়ায় আত্মহত্যার চেষ্টা

Next Post
প্রতিবন্ধী যুবক আত্মহত্যার চেষ্টা করছে, পুলিশ ও স্বজনরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না দেয়ায় আত্মহত্যার চেষ্টা

বাংলাদেশের রাজনৈতিক নেতা জিয়াউর রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যাঁ-না ভোটে ক্ষমতায় এসেছিলেন জিয়াউর রহমান: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT