চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:21 পূর্বাহ্ন 16, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি উচ্ছ্বাস প্রকাশ করছেন, ফুটবল মাঠে খুশি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

হার না মানা মানসিকতা আর দুর্দান্ত প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আর এই অবিশ্বাস্য জয়ের পর নিজের ভেতরের আবেগ আর ধরে রাখতে পারলেন না মহানায়ক লিওনেল মেসি। বলেছেন, ‘এই জয় শুধু আরেকটি জয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে পুরো আর্জেন্টিনা জাতির অনুভূতি।’

ম্যাচ শেষে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন মেসি। বলেছেন, ‘পুরো অভিজ্ঞতাই ছিল অবিশ্বাস্য। মাঠে নামার মুহূর্ত থেকে জাতীয় সংগীতের সময় পর্যন্ত বিশেষ এক অনুভূতি কাজ করছিল। আমরা জানতাম, এটা সাধারণ কোনো ম্যাচ নয়। আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম। সেই স্বপ্ন পূরণ করে আমরা আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছি।’

টানা দুই বিশ্বকাপের ফাইনালে ওঠাকে অবিশ্বাস্য আখ্যা দিয়েছেন আলবিসেলেস্তে অধিনায়ক। বলেছেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য। এই দলটি অসাধারণ। আজও আমরা হাল ছাড়িনি। পিছিয়ে পড়ার পরও নিজেদের খেলাটা খেলেছি, বিশ্বাস হারাইনি। প্রতিপক্ষকে তাদের অর্ধেই আটকে রেখেছিলাম। এই জয়ের আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন।’

দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন মেসি। বলেছেন, ‘বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বিশ্বাস ছিল, আমরা শেষ পর্যন্ত লড়ব। এখন টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে। সব মিলিয়ে টানা পাঁচটি বড় টুর্নামেন্টের ফাইনালে (তিনটি কোপা আমেরিকা ও দুটি বিশ্বকাপ) খেলছি। এটা সত্যিই অবিশ্বাস্য।’

ভক্ত-সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। বলেছেন, ‘আমাদের মতো আপনারাও এই মুহূর্তটা উপভোগ করুন। আমরা আবারও বিশ্বকাপের ফাইনালে, আবার বিশ্বের সেরা দুই দলের একটি। চার বছর বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে কাটিয়েছি, এখন আবারও শিরোপার লড়াইয়ে। শেষ ধাপে পৌঁছাতে পেরেছি, এটাই আমরা সবাই চেয়েছিলাম। বাকিটা ঈশ্বরের ইচ্ছা।’

ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। তবে প্রতিপক্ষকে সমীহ করলেন মেসি। বার্সেলোনা কিংবদন্তি বলেন, ‘স্পেন অসাধারণ একটি দল। তাদের খেলার নিজস্ব দর্শন বহু বছরের। বেশ কয়েকজন খেলোয়াড়কে আমি ভালোভাবেই চিনি, তাদের বিপক্ষে খেলেছি। অনেকে বার্সেলোনায় খেলে, যে ক্লাবকে আমি সব সময় ভালোবাসি। বিশ্বকাপের ফাইনাল সব সময়ই বিশেষ ম্যাচ। আমার বিশ্বাস, এটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি লড়াই হবে।’

Tags: আর্জেন্টিনাআলভারেজইংল্যান্ডফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমার্টিনেজমেসিলিড স্পোর্টসসেমিফাইনালসেমিলিড ২০২৬স্কালোনিহ্যারি কেন
Previous Post

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

Next Post

আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প

Next Post
আর্জেন্টিনা ফুটবল দল জয় উদযাপন করছে, খেলোয়াড়রা আনন্দে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প

অর্থনৈতিক ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত বৈষম্য চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য বাজেট বনাম জনস্বাস্থ্যের বাস্তবতা: অসুস্থ ব্যবস্থার আর্থিক প্রতিচ্ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT