চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প

বিশ্বকাপের আসর থেকে

মতিউর রহমান চৌধুরী by মতিউর রহমান চৌধুরী
9:04 পূর্বাহ্ন 16, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দল জয় উদযাপন করছে, খেলোয়াড়রা আনন্দে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিই সেরা। মেসিই অপ্রতিরোধ্য। এক গোলে পিছিয়ে থেকে আর্জেন্টিনা যেভাবে খেলায় ফিরেছে তার মূল কারিগর মেসি। তার নিখুঁত পাস থেকেই গোল করেছেন এনজো ফের্নান্দেজ ও লৌতারো মার্টিনেজ। দুর্দান্ত খেলেছেন মেসি। আর ভুলের মাশুল দিয়েছে ইংলিশরা। আর্জেন্টিনা এখন স্পেনের মুখোমুখি হবে ফাইনালে। এ যেন আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প।

মেসির জন্য ইংলিশ পরীক্ষা ছিল কঠিন। কিন্তু বিশ্বকাপের এই সেমিফাইনালে ইংলিশদের গুঁড়িয়ে দিয়ে তিনি প্রমাণ করেছেন- মেসির বিকল্প মেসিই। প্রথম গোল করেও খেলা শেষের আগে পরপর দুটো গোল ইংলিশদের হজম করতে হয়। যা ছিল অনেকটা অবিশ্বাস্য। এর পেছনে ইংলিশ কোচ থমাস টুখেলের কৌশল ছিল ভুল। ডিফেন্সে ছয়জন রেখে ভুলের খেসারত তাকে দিতেই হল। মিশর যে ভুল করেছিল, ইংল্যান্ডও তাই করলো। আর্জেন্টিনার সঙ্গে ২ গোলে এগিয়ে থেকেও তারা হেরেছিল ডিফেন্সিভ কৌশলের কারণে। কিন্তু আর্জেন্টিনার মতো টিমকে আটকানো কী এত সহজ! যেখানে মেসি রয়েছেন! মাঠজুড়েই ছিলেন মেসি।

৫৫ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন গোল করেন। এরপর থেকে তারা পুরোটাই ডিফেন্সিভ এবং অগোছালো হয়ে যায়। আর এর সুযোগ নেন লিওনেল মেসি। মেসি তো এমনই। এটা মেসির শেষ বিশ্বকাপ। তাকে জিততেই হতো। একার লড়াই আর নিজের জাদুতে মেসি আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে গেলেন। গোলের পর মেসি ফুঁসে ওঠেন। তিনি খেলায় একের পর আক্রমণ শানাতে থাকলেন। আর্জেন্টাইন হানায় একদম ভেঙে পড়ে ইংলিশ রক্ষণভাগ। অবশ্য ইংলিশ গোলকিপার পিকফোর্ড নিশ্চিত তিনটি গোল রুখে দেন। ৫৮ মিনিটে আর্জেন্টিনা গোল পেয়েই যাচ্ছিল। ইংলিশ ডিফেন্ডার জেড স্পেনস আর্জেন্টিনার একটা অবধারিত অ্যাটাক বানচাল করে দেন। স্পেনস অসাধারণ খেলেছেন। জেড স্পেনস ইংল্যান্ডের প্রথম মুসলিম প্লেয়ার। নরওয়েকে হারানোর পর জেড স্পেনস হাঁটু গেড়ে বসেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশ্বকাপে স্পেনসের উত্থান চোখে পড়ার মতো। যাইহোক, খেলার শুরুটা ছিল উত্তেজনাপূর্ণ। একের পর এক ফাউল করে আর্জেন্টিনা খেলছিল। প্রথমার্ধেই ১২টি ফাউল করে। ইংল্যান্ড করেছিল ৭টি। এই খেলায় ৪টা হলুদ কার্ড হয়েছে। শেষ কথা, ইংলিশদের ভাগ্য বদলায়নি। এবার সুযোগটা এসেছিল। বলা চলে, নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারলো। বদলালো না ইতিহাস। যে ইতিহাস বদলানোর জন্য ৬০ বছর ধরে তারা লড়াই করছে।

শ্বাসরুদ্ধকর এই খেলা শেষে গ্যালারি জুড়ে উচ্ছ্বাস। ওলে ওলে শব্দে মাঠ যেন কাঁপছিল। মেসির অন্তহীন আনন্দ। তিনি রীতিমতো কাঁপছিলেন। ফুটবলে ভাগ্য বলেও একটা কথা আছে। মেসি আসলেই ভাগ্যবান। ৩৯ বছর বয়সে তিনি যেভাবে এবার বিশ্বকাপ মাতালেন ইতিহাসে তা নজিরবিহীন। ফাইনালে কী করেন দেখা যাক। নতুন কোন ইতিহাস তৈরি হয় কিনা!

বিবিসি ওয়ানের সঙ্গে কথা বলতে গিয়ে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন বলেন, ‘ছেলেদের জন্য ভীষণ কষ্ট হচ্ছে, দলের জন্য, কোচিং স্টাফের জন্য, সমর্থকদের জন্য। সবার জন্যই খুব খারাপ লাগছে। ম্যাচের বেশিরভাগ সময় আমরা ভালো খেলেছি। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর মনে হল- আমরা শুধু সেই লিড ধরে রাখার চেষ্টা করেছি। কিন্তু এই পর্যায়ের ফুটবলে সেটা যথেষ্ট নয়। তাই খুব হতাশ লাগছে। কারণ এখানে পৌঁছাতে আমরা কঠোর পরিশ্রম করেছি এবং ছেলেরা নিজেদের শেষ শক্তিটুকু উজাড় করে দিয়েছে—দৌড়, রক্ত, ঘাম, চোখের জল সবকিছু।
তাই এত কাছে এসেও লক্ষ্য পূরণ করতে না পারাটা সত্যিই হৃদয়বিদারক।’

১-০ গোলে এগিয়ে যাওয়ার পর কী সমস্যা হয়েছে, সে সম্পর্কে কেন বলেন, ‘আমরা বলের ওপর চাপ তৈরি করতে হিমশিম খেয়েছি। বিশেষ করে প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে। যদিও আমরা তাদের ভালোভাবে প্রেস করেছিলাম এবং মাঠের উঁচু এলাকায় অনেক চাপ সৃষ্টি করেছিলাম। এর ফলে আমরা বল পুনরুদ্ধার করতে পেরেছি। কিছুটা ভালোভাবে খেলার নিয়ন্ত্রণও নিতে পেরেছি।’

গোলের পর কী ঘটেছিল, সে সম্পর্কে তার মন্তব্য, ‘গোল করার পর হয়তো তারা আরও বেশি খেলোয়াড় নিয়ে আক্রমণে উঠেছিল। অথবা আমরা ব্যক্তি-ব্যক্তি লড়াইয়ে তাদের সঙ্গে তাল মেলাতে পারিনি। ফলে একের পর এক আক্রমণের ঢেউ আমাদের ওপর এসে আছড়ে পড়ছিল। ছেলেরা সর্বোচ্চ চেষ্টা করে শট ব্লক করছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি যথেষ্ট ছিল না।’

কেন বলেন, ‘আমি জানি না। ছেলেরা সবসময় ম্যাচের যেকোনো মুহূর্তের জন্য প্রস্তুত থাকে। আমরা এগিয়ে যাওয়ার পর বার্তা ছিল আবার আক্রমণে যাওয়া এবং আরেকটি গোল করার চেষ্টা করা। কিন্তু তারা যখন তাদের দুটি গোল করে ফেলল, তখন আমরা ম্যাচে ফেরার জন্য কিছু একটা করার চেষ্টা করেছি| তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা আর খেলার গতি ও নিয়ন্ত্রণ নিজেদের পক্ষে ফিরিয়ে আনতে পারিনি।’

Tags: আর্জেন্টিনাইংল্যান্ডফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমতিউর রহমান চৌধুরীলিড স্পোর্টসসেমিফাইনালসেমিলিড ২০২৬
Previous Post

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

Next Post

স্বাস্থ্য বাজেট বনাম জনস্বাস্থ্যের বাস্তবতা: অসুস্থ ব্যবস্থার আর্থিক প্রতিচ্ছবি

Next Post
অর্থনৈতিক ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত বৈষম্য চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য বাজেট বনাম জনস্বাস্থ্যের বাস্তবতা: অসুস্থ ব্যবস্থার আর্থিক প্রতিচ্ছবি

বাংলাদেশের রাষ্ট্রপতি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুভেচ্ছা বার্তা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা: রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT