চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসি থাকলে অন্যরকম হতো’

চ্যাম্পিয়ন্স লিগস কাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 14, আগস্ট 2024
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি থাকলে অন্যরকম হতো, ফুটবল খেলোয়াড়ের শুভেচ্ছা বিনিময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে জয় পায়নি ইন্টার মিয়ামি। চ্যাম্পিয়ন্স লিগস কাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে লুইস সুয়ারেজ-সার্জিও বুসকেটস বাহিনী। বিশ্বজয়ী মেসি থাকলে ফল অন্যরকম হতো, মনে করছেন স্পেনিয়ার্ড তারকা বুসকেটস।

শেষ ষোলোয় বুধবার বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাসের কাছে ৩-২ গোলে হারে মেসিহীন টাটা মার্টিনোর দল। দুই গোলে এগিয়ে থাকার পরও শেষপর্যন্ত হার সঙ্গী করতে হয় তাদের।

ম্যাচ শেষে ৩৬ বর্ষী বুসকেটস বলেছেন, ‘আমাদের প্রথমার্ধটি ছিল দুর্দান্ত, একটি ইতিবাচক ফল নিয়ে বিরতিতে গিয়েছিলাম। দ্বিতীয়ার্ধে তারা অনেকবেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। আমরা সেটি আগেই জানতাম যে, তারা আক্রমণ করতে চলেছে এবং গোল করার চেষ্টা করবে। কিন্তু পাল্টা আক্রমণে আমরা কোনো সুযোগ কাজে লাগাতে পারিনি।’

‘পাল্টা আক্রমণে আমাদের খেলোয়াড়রা সঠিকভাবে পাস দিতে পারেনি। বল নিয়ে শেষপর্যন্ত চূড়ান্ত ফিনিশিং দিতে ব্যর্থ হয়েছি। এটি লজ্জাজনক। আমরা টুর্নামেন্টের আরও সামনে যেতে চেয়েছিলাম। শেষপর্যন্ত লড়াই করেই থামতে হয়েছে।’

কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি, ফেরা হয়নি এখনও। মেসিকে ছাড়া খেলতে নেমে দলকে যে ভুগতে হচ্ছে সেটা বলছেন বুসকেটস।

‘ম্যাচে লিও কী ধরনের পার্থক্য তৈরি করে তা আমরা জানি। আজ যদি আমরা তাকে পেতাম। তবে ফুটবলে এমন হয়। চোট, বিপত্তি থাকে। আজকের ম্যাচ গুরুত্বপূর্ণ ছিল। এভাবে এগিয়ে গিয়ে জয় উপভোগ করতে না পারাটা লজ্জার। আমি নিশ্চিত মেসি থাকলে সবকিছু অন্যরকম হতো, আরও ভালো সুযোগ তৈরি হতো।’

Tags: এমএলএসবুসকেটসমার্টিনোমিয়ামিমেসিলিড স্পোর্টস
Previous Post

চরম আর্থিক সমস্যায় অভিনেতা রাজপাল যাদব

Next Post

অ্যাডিলেডের কাছেও হারল বাংলাদেশ এইচপি

Next Post
অ্যাডিলেডে বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাডিলেডের কাছেও হারল বাংলাদেশ এইচপি

চ্যানেল আই অনলাইন: ইন্দিরা গান্ধী জমানার অন্ধকার ইতিহাস নিয়ে কঙ্গনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দিরা গান্ধী জমানার ‘অন্ধকার ইতিহাস’ নিয়ে হাজির কঙ্গনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT