চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাডিলেডের কাছেও হারল বাংলাদেশ এইচপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 14, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অ্যাডিলেডে বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় টপ ইন্ড টি-টুয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়টিতে তাসমানিয়ার কাছে হারের পর তৃতীয় ম্যাচে হেরেছে আকবর আলীর দল। বাংলাদেশ এইচপিকে ৮ উইকেটে হারিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স।

ডারউইনে টসে জিতে বাংলাদেশ এইচপিকে আগে ব্যাটে পাঠায় স্ট্রাইকার্স। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৪৭ রান তোলে বাংলাদেশ। জবাবে নেমে ২ উইকেট হারিয়ে ১৪ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে স্ট্রাইকার্স।

টাইগার টপঅর্ডারে জিসান ছাড়া বাকিরা ব্যর্থ। ২১ বলে ২৬ রান করেন এ ওপেনার। তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

পাঁচে নামা অধিনায়ক আকবার আলি ৩৫ বলে ৩৬ রান এবং ছয়ে নামা শামীম হোসেন ৩২ বলে ৪২ রান করেন। বাকিদের মধ্যে মাহফুজুর রহমান রাব্বি ৭ বলে ১৬ রান করেন।

স্ট্রাইকার্স বোলারদের মধ্যে টিম ওকলি ও হ্যারি মানেতি তিনটি করে উইকেট নেন।

রানতাড়ায় নেমে শুরুতে উইকেট হারালেও স্ট্রাইকার্সের হয়ে অপ্রতিরোধ্য ইনিংস খেলেন জ্যাক উইন্টার। জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ৫৪ বলে ৮২ রান করেন। নোয়াহ ম্যাকফাদয়েন ৩২ বলে ৩৮ এবং হামিশ কেসি ১৯ বেল ২৩ রান করেন।

বাংলাদেশের হয়ে উইকেট দুটি নেন রিপন মণ্ডল ও আবু হায়দার রনি।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাডিলেড স্ট্রাইকার্সজিসানটপ ইন্ড টি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ এইচপি দললিড স্পোর্টস
Previous Post

‘মেসি থাকলে অন্যরকম হতো’

Next Post

ইন্দিরা গান্ধী জমানার ‘অন্ধকার ইতিহাস’ নিয়ে হাজির কঙ্গনা

Next Post
চ্যানেল আই অনলাইন: ইন্দিরা গান্ধী জমানার অন্ধকার ইতিহাস নিয়ে কঙ্গনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দিরা গান্ধী জমানার ‘অন্ধকার ইতিহাস’ নিয়ে হাজির কঙ্গনা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা আনন্দে একে অপরকে জড়িয়ে ধরছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-শ্রীলঙ্কা টাই ম্যাচে আম্পায়ারের ভুলে হয়নি সুপার ওভার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT