চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি এখনও অনবদ্য

বিশ্বকাপের আসর থেকে

মতিউর রহমান চৌধুরী by মতিউর রহমান চৌধুরী
4:05 অপরাহ্ন 12, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আন্তর্জাতিক ফুটবল ম্যাচে আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানসাস স্টেডিয়ামে এক শ্বাসরুদ্ধকর লড়াই হয়ে গেল। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১১২ মিনিট পর্যন্ত রুখে দিয়েছিল সুইজারল্যান্ড। খেলায় বেশকিছু ঘটনা ঘটেছে। একটি লাল কার্ড খেলার গতি থামিয়ে দেয়। সুইজারল্যান্ডকে ডিফেন্সিভ হতে বাধ্য করে। এমনই রক্ষণাত্মক যা দেখে মনে হচ্ছিল- কোন এক ট্রেনিংক্যাম্পে আমরা ফুটবল খেলা দেখছি।  সুইজারল্যান্ডের গোল বক্স ঘিরেই খেলা হচ্ছিল। চল্লিশ মিনিট এভাবেই চলতে থাকে। লিওনেল মেসি কর্নার শট নিতে নিতে ক্লান্ত হয়ে পড়েন। কিন্তু শেষ পর্যন্ত তিনি মাঠেই ছিলেন। বলের জোগানও দিয়েছেন। জয় পাওয়ার জন্য তিনি ছিলেন মরিয়া। জয় যেভাবে এসেছে তারই মেহনতের ফসল। ৩৯ বছর বয়সে মেসি এখনও অনবদ্য।

সুইসরা যেভাবে লড়ছিল তাতে তাদের দুর্গ ভাঙতে আর্জেন্টিনাকে বেশ বেগ পোহাতে হয়। খেলার শুরুটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ১০ মিনিটের মাথায় মেসির কর্নার থেকে আসা বলে মাথা ছুঁয়ে গোল করেন ম্যাক অ্যালিস্টার। খেলার মোড় ঘুরে যায়। আর্জেন্টিনা আরও চাপ সৃষ্টি করতে থাকে। ৬৭ মিনিটে ড্যান এনদোয়ে রদ্রিগেজের পাস থেকে অসাধারণ গোল করে সুইজারল্যান্ডকে খেলায় ফিরিয়ে আনেন। তবে দুর্ভাগ্যই বলতে হবে সুইজারল্যান্ডের। ৫ মিনিটের মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রিল এমবোলো। লাল কার্ড পাওয়ার আগেও এমবোলোকে হলুদ কার্ড দেখানো হয়। রেফারির সঙ্গে দুর্ব্যবহারের জন্য একটি, অন্যটি ডাইভ দেয়ার জন্য।

ফিফার নতুন আইন অনুযায়ী, ডাইভ দিলেই হলুদ কার্ড অনিবার্য। এরপর পুরো খেলার নিয়ন্ত্রণ চলে যায় আর্জেন্টিনার কাছে। প্রাণপণ চেষ্টা করেও সুইসদের শেষ রক্ষা হয়নি। ১১২ মিনিটের মাথায় ২৫ গজ দূর থেকে জুলিয়ান আলভারেজ সুইস দুর্গ ভেঙে দেন। এরপর আরেকটি গোল করেন লৌতারো মার্টিনেজ। তখন সুইসরা বড্ড ক্লান্ত। তারা সবাই সামনে। গোলটি হয় কাউন্টার অ্যাটাক থেকে। খেলার ফলাফল যাই হোক না কেন, দশ জন নিয়ে সুইসরা যেভাবে লড়াই করেছে তা বিশ্বকাপের ইতিহাসে এক অনবদ্য লড়াই- এতে কোন সন্দেহ নেই।

৭২ বছর আগে তারা শেষবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলেছিল। আর্জেন্টিনা এখন সেমিফাইনালে। মুখোমুখি হবে ইংল্যান্ডের সঙ্গে। ফাইনালের আগেই এক ফাইনাল। বৃটিশদের তিক্ত অভিজ্ঞতা। ‘৮৬ বিশ্বকাপের স্মৃতি তাদের এখনো তাড়া করে। বদলা নেয়ার সুযোগও এসেছে তাদের। বিশ্বকাপের শুরুতেই এমন ফলাফল হবে কেউই আশা করেননি। হটফেভারিট অনেক দলই বিদায় নিয়েছে। অনেক তারকা পোস্টারবয় হয়ে গেছেন।

আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেনের মধ্যেই কেউ চ্যাম্পিয়ন হবে- তা আর রূপকথার কোন কাহিনী নয়। এটাই বাস্তব। ২০২২-এ মেসির হাতেই উঠেছিল বিশ্বকাপের ট্রফি। এবার কী হবে। পরপর দুবার ট্রফি হাতে মেসিকে কেমন মানাবে- এটা নিয়ে জল্পনাজারি থাকবে আরও কয়েকদিন। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই এই জল্পনার অবসান ঘটবে- এতে কোন সন্দেহ নেই।

Tags: আর্জেন্টিনাইংল্যান্ডফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমার্টিনেজমেসিম্যাক অ্যালিস্টারলিড স্পোর্টসসুইজারল্যান্ডসেমিলিড ২০২৬স্পেন
Previous Post

কক্সবাজারে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

Next Post

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

Next Post
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে আনন্দে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

আর্জেন্টিনার ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস, জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT