চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
4:03 অপরাহ্ন 12, জুলাই 2026
in কক্সবাজার, জনপদ
A A
শিশু শিশুর ছবি, বন্যার পানিতে ডুবে মৃত্যুর ঘটনা সম্পর্কিত নয়।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে মুশফিকুর রহিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুশফিকুর রহিম ওই এলাকার নাছির উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার সময় একপর্যায়ে মা-বাবার অগোচরে খাবারের বাটি হাতে নিয়ে ঘরের বাইরে বের হয় শিশুটি। এ সময় বাড়ির সামনে জমে থাকা বন্যার পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির সামনের পানিতে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলে স্থানীয়রা তাকে মৃত ঘোষণা করেন।

সদর ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য সাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা-বাবার অগোচরে শিশুটি ঘর থেকে বের হয়ে বন্যার পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনেই তার মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে পেকুয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনও পানিতে তলিয়ে রয়েছে। বিভিন্ন এলাকায় বাড়ির আঙিনা ও সড়কে পানি জমে থাকায় শিশুদের জন্য দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। এ অবস্থায় বন্যাকবলিত এলাকায় শিশুদের প্রতি সর্বোচ্চ সতর্ক নজর রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Tags: ১ শিশুর মৃত্যুকক্সবাজার
Previous Post

আর্জেন্টিনার ম্যাচ দেখার সময় হেডফোন কানে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

Next Post

মেসি এখনও অনবদ্য

Next Post
আন্তর্জাতিক ফুটবল ম্যাচে আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি এখনও অনবদ্য

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে আনন্দে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT