চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির জোড়া গোলে রেকর্ড, কোচ বলছেন বিশেষ কিছু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:39 পূর্বাহ্ন 10, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
লিওনেল মেসি ও তার সতীর্থরা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে নেমে জোড়া গোল করেছেন বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসি। তার জোড়া গোলে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে দলটি। মিয়ামির জয়ের সাথে মেজর লিগ সকারের ইতিহাসে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন ৩৮ বর্ষী মহাতারকা মেসি।

মেজর লিগ সকারের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে লিগে টানা চার ম্যাচে দুই বা তার অধিক গোল করার রেকর্ড গড়েছেন মেসি। মে মাসে সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে জোড়া গোল দিয়ে শুরু করেছিলেন এ মহাতারকা। এরপর কলম্বাস ক্রু আবার মন্ট্রিয়েল এবং সবশেষ নিউ ইংল্যান্ডের বিপক্ষে করলেন জোড়া গোল।

মেসির এমন রেকর্ডের রাতে তার ভূয়সী প্রশংসায় মেতেছেন কোচ জাভিয়ের মাশ্চেরানো। তিনি বলেন, ‘অবশ্যই, মেসি আমাদের বিশেষ খেলোয়াড়। আমার মতে, এ খেলার সেরা খেলোয়াড় তার খেলাটা খেলছে। সে এমন কিছু করে চলেছে যা হয়তো অনেক বছর আগে আমরা চিন্তা করেছিলাম দেখতে পাব না।’

‘কিন্তু, দিনশেষে সে বিশেষ একজন খেলোয়াড়। তাকে পাওয়া আমাদের জন্য ভাগ্য। দুই গোলের পর আমরা ভেবেছিলাম তাকে বিশ্রাম দিব। কিন্তু নিউ ইংল্যান্ড গোল করার পর আমরা চাপে পড়েছিলাম যার কারণে তাকে তুলে নিতে পারিনি।’

মেসির টানা গোল করার রেকর্ড এবারই প্রথম না। ২০১২ সালে যখন বার্সেলোনায় খেলতেন তখন টানা ছয় ম্যাচে একাধিক করে গোল করার রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। এ দুই গোল এমএলএসে সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় দুইয়ে নিয়েছে তাকে।

মেজর লিগ সকারে এ জয়ে ইস্টার্ন কনফারেন্সে টেবিলের পাঁচে মিয়ামি। সবার উপরে আছে সিনসিনাতি এবং দুইয়ে আছে ন্যাশভিলে, তিনে ফিলাডেলফিয়া।

Tags: আর্জেন্টিনাএমএলএসবার্সেলোনামিয়ামিমেসিলিড স্পোর্টসসিনসিনাতি
Previous Post

রিয়ালকে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

Next Post

৬০ শতাংশ স্ক্রিপ্টের কাজ হয়ে গেছে, কবে আসছে ‘বাহুবলী ৩’?

Next Post
অভিনেতা প্রভাস চরিত্রে বাহুবলী ৩ এর জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

৬০ শতাংশ স্ক্রিপ্টের কাজ হয়ে গেছে, কবে আসছে 'বাহুবলী ৩'?

চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সরকারে যেই আসুক, সহযোগিতা অব্যাহত থাকবে: চীনা রাষ্ট্রদূত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT