চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সরকারে যেই আসুক, সহযোগিতা অব্যাহত থাকবে: চীনা রাষ্ট্রদূত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:08 অপরাহ্ন 10, জুলাই 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে সরকারের নেতৃত্ব যেই দিক না কেন, চীনের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ইউএনবি জানিয়েছে, বুধবার ( ১০ জুলাই ) রাজধানীতে ‘চীন-বাংলাদেশ শিল্প ও সরবরাহ শৃঙ্খল সহযোগিতা’ শীর্ষক এক সেমিনারে বক্তৃতাকালে রাষ্ট্রদূত এই মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নে চীন সর্বদা পাশে থাকবে।

তিনি বলেন, একটি সুস্থ বিনিয়োগ পরিবেশের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোগত নিরাপত্তা প্রয়োজন। আমরা আশা করি বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনায় গতি আনবে। এই উদ্যোগগুলো বাংলাদেশের প্রতি চীনা বিনিয়োগকারীদের আস্থা ও আগ্রহ আরও বাড়াবে।

রাষ্ট্রদূত ইয়াও বলেন, বাংলাদেশ এখন রূপান্তরের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল হচ্ছে এবং ব্যবসা পরিবেশ উন্নত হচ্ছে, যা এই দেশকে দক্ষিণ এশিয়ার নতুন বিনিয়োগ গন্তব্য হিসেবে গড়ে তুলছে।

চীনা রাষ্ট্রদূত জানান, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশে চীনা বিনিয়োগ ৩ দশমিক ৭ গুণ বেড়েছে। গত আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় ২০টি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশি অংশীদারদের সঙ্গে চুক্তি করেছে, যার সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ ৪০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।

রাষ্ট্রদূত বলেন, আমরা কেবল বর্তমান অন্তর্বর্তী সরকারকেই নয়, ভবিষ্যতের নির্বাচিত সরকারকেও পূর্ণ আস্থা ও সমর্থন জানাই।

Tags: ইয়াও ওয়েনচীনা রাষ্ট্রদূত
Previous Post

৬০ শতাংশ স্ক্রিপ্টের কাজ হয়ে গেছে, কবে আসছে ‘বাহুবলী ৩’?

Next Post

বাবা হচ্ছেন রাজকুমার

Next Post
রোমান্টিক মুহূর্তে একসাথে থাকা প্রেমিক-প্রেমিকা, আলো ঝলমলে পরিবেশে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা হচ্ছেন রাজকুমার

রংপুরে পুকুরে বাস ডুবে নিহত ৩, প্রত্যক্ষদর্শীরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে পুকুরে বাস পড়ে নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT