চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায় মেসি: শেষ হলো এক স্বর্ণযুগ

ফুটবলের এক মহাকাব্য— মেসি (পর্ব ৬)

জাহিদ রহমান by জাহিদ রহমান
4:01 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A
?

?

(লিওনেল মেসি বিশ্বের কোটি অনুরাগীর হৃদয় ভেঙে আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ সময়ের অপার এক বিস্ময় তিনি। মাঠে শুধু সাফল্য-শিহরণ নয়, অপ্রাপ্তিও আছে তার। মেসিকে নিয়ে চ্যানেল আই অনলাইনে ৬ পর্বের বিশেষ লেখায় সেসব গল্পই তুলে আনছেন ফুটবল লেখক-বিশ্লেষক জাহিদ রহমান। আজ থাকছে শেষ পর্ব)

ফুটবলের সাতরঙ যে জাদুকর ফুটবলের পায়ে দেখা যেত সেই লিওনেল মেসিকে আর আন্তর্জাতিক ফুটবল ম্যাচে দেখা যাবে না। প্রতিপক্ষের ডিফেন্ডারদের সব পাহারা ভেদ করে ছুটে চলা সেই অবিশ্বাস্য দৌড় আর দেখা যাবে না। ট্রফি জেতার পর মাঠেই ভিডিও কলে স্ত্রীর সাথে কথা বলার সেই অপূর্ব দৃশ্য আর দেখা যাবে না। গোল করার পর আকাশের দিকে তাকিয়ে মেসির প্রার্থণার সেই পরিচিত দৃশ্যও আর দেখা যাবে না। মেসি মাঠে থাকলেই এসবই ছিল আবেগে অনুভবে দারুণ উপভোগ্য এক বিষয়।

মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এখন শুধুই বাকি আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা কবে কীভাবে হবে তা ঠিক হয়নি। ফিফা বা আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ) থেকে সেরকম ঘোষণা এখনও আসেনি। মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন গত ৩১ আগস্ট সোমবার, এবং অনেকটাই আকস্মিক। সেদিন আর্জেন্টিনাতে দুপুর ২টা, বাংলাদেশে রাত ৯টা। আর যেখানে বসে মেসি ঘোষণা দেন সেই মায়ামিতে সময় সকাল ১১টা। এদিন ইনস্টাগ্রাম একাউন্টে তিনি নিজের হাতে তিনটি লেখা প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ‘ফাইনালের (বিশ্বকাপ) পর এতটা সময় পেরিয়ে গেছে। অনেক ভেবেচিন্তে আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’ তিনি আর্জেন্টিনা বাসীর উদ্দেশ্যে আরও লেখেন ‘এটি এমন একটি সিদ্ধান্ত যা আমাকে কষ্ট দিয়েছে এবং এখনো আমার আত্মার গভীরে কষ্ট দেয়। কিন্তু আমি বুঝতে পারছি, সময়টা এসে গেছে।’ মেসির আকস্মিক ঘোষণায় আর্জেন্টিনা ও পুরো বিশ্ব কিছুটা সময়ের জন্যে হলেও থমকে যায়। সোশাল মিডিয়াতে তোলপাড় শুরু হয়। দ্রুতই মেসি ভক্তদের হ্নদয়ের মাঝে ভীষণ এক মোচড় দিয়ে উঠে।

আরও পড়ুন
পর্ব-১: চে গুয়েভারা থেকে মেসি: রোজারিওর দুই কিংবদন্তি
পর্ব-২: মেসি: এক উল্কার ছুটে চলা
পর্ব-৩: মেসির হাতেই আর্জেন্টিনা ফুটবলের পুনর্জন্ম
পর্ব-৪: আন্তর্জাতিক ম্যাচে মেসির গোলকাব্য
পর্ব-৫: মানবিক এক মেসির গল্প

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারার পর মেসি যে ভীষণ ব্যথিত হয়েছিলেন তা সেদিন তার শারীরিক ভাষাতেই স্পষ্ট ছিল। তবু অনেকের আশা ছিল হয়ত কোপা কাপ পর্যন্ত তিনি থাকবেন। কিন্তু ৮ আগস্ট তাঁর বাবা জর্জ হোরাসিও মেসির মৃত্যৃর পরপরই তিনি যেনো ফুটবলকে গুডবাই জানানোর সিদ্বান্তের দিকে নিঃশব্দে এগুতে থাকেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত বিশ্বময় জানিয়েও দেন। ফুটবলের এই কিংবদনিÍর সেই ছন্দময় ফুটবলতাই আর দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতে। তাঁর সেই বাঁ পায়ের জাদু দেখা যাবে না। মাঠে হাঁটতে হাঁটতে গোলমুখে নির্মম অভিযান-আর দেখা যাবে না। আর শোনা যাবে না গ্যালারি জুড়ে সেই গর্জন মেসি! মেসি! মেসি!

মেসি শুধু আর্জেন্টিনার একজন ফুটবলার ছিলেন না; তিনি ছিলেন বিশ্বের কোটি কোটি মানুষের আবেগ, স্বপ্ন আর ভালোবাসায় সিক্ত এক নাম। বিশ্বের কোটি কোটি ফুটবল অনুরাগীর আবেগকে বরাবরই দুমড়ে মুচড়ে আনন্দময় করেছেন তিনি। একটি প্রজন্ম মেসিকে দেখেই বড় হয়েছে। তাঁর বাঁ পায়ে বল, চোখের সামনে কয়েকজন প্রতিপক্ষকে কাটিয়ে মুহূর্তের মধ্যে গোল। ফুটবলের এমন সিনেমাটিক দৃশ্য মেসি তৈরি করতে পারতেন মুর্হুতেই। সর্বশেষ বিশ্বকাপেও উনচল্লিশ বছর বয়সেও মেসি সেই দৃশ্যের অবতারণা করেছিলেন প্রায় প্রতিটি ম্যাচেই। আর তাই মেসিকে ঘিরে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ ছিল আনন্দ আর আবেগের উপখ্যান।

ফুটবলের আরেক কিংবদন্তি ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, হারনান ক্রেসপো, তেভেজদের পরে আর্জেন্টিনা দলে উদ্ভাসিত হয়েছিলেন একজন স্ট্রাইকার লিওনেল মেসি। আন্তর্জাতিক ম্যাচে অভিযেক ঘটেছিল ২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে। শেষ ম্যাচ তিনি খেলেছেন ত্রয়োবিংশ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে। আন্তর্জাতিক ফুটবলে মেসির বিশ বছরের ক্যারিয়ায়। এই দীর্ঘ ক্যারিয়ে ২০৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মোট গোল করেছেন ১২৫টি। হ্যাট্রিক করেছেন ১১টি। বিশ্বকাপ ফুটবল মঞ্চে তাঁর গোল সংখ্যা ২১টি। দেশের পক্ষে প্রথম গোল (৬ নম্বর ম্যাচে) পেয়েছিলেন ক্রোয়েশিয়ার বিপক্ষে। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। দিনের পর দিন অনবদ্য শিল্পকর্মে রাঙিয়েছেন ফুটবলের সবুজ মাঠ।

মেসির অনন্য প্রতিভা নিয়ে কিংবদন্তি ম্যরাডোনা বলেছিলেন, ‘আমি মেসিকে এমন এক প্রতিভা হিসেবে দেখি, যে ফুটবলে ইতিহাস তৈরি করবে।’ ম্যরাডোনার সেই কথার একটি শব্দও মিথ্যা হয়নি। ফুটবল ইতিহাসের এক বিশাল জায়গা জুড়ে এখন মেসিই। তবে এটি সত্য, জাতীয় দলের হয়ে তাঁর পথ চলাটা কখনো সহজ ছিল না। ব্যর্থতা এসেছে, সমালোচনা এসেছে, এসেছে কান্নাও। ব্যর্থতা সইতে না পেওে ২০১৬ সালে একবার ফুটবল ছেড়ে দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু মেসি ফিরে এসেছেন বারবার। শেষ পর্যন্ত কোপা আমেরিকা, ফাইনালিসিমা এবং সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপের ট্রফি তাঁর হাতে উঠেছে। হয়ত মেসি আরও সফল হতে পারতেন, হয়ত আরও ইতিহাস তিনি লিখতে পারতেন। যদি কিনা সর্বশেষ বিশ্বকাপে স্পেনকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জয় করতে পারতেন। সেই হাতছানি ছিল। ইতিহাসও উন্মুখ ছিল। কিন্ত স্পেন সেই পথ রুদ্ধ করে দেয়। আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন।

ফুটবল বিশ্লেষকরা বলছেন অনেক ফুটবলার ফুটবল খেলেছে, কিন্তু কেউ কেউ ফুটবলকে শিল্পে পরিণত করেছে। মেসি সেই জন। যিনি ফুটবল শিল্পের ভাষাটাই বদলে দিয়েছেন। কেউ কেউ মেসির ড্রিবলিং ও বল নিয়ন্ত্রণকে প্রায় অতিমানবীয় বলে বর্ণনা করেছেন। মেসির বল নিয়ে দৌড়ানোকে অনেকেই বলতেন, তিনি বল নিয়ে এমনভাবে দৌড়ান যেন বলটি তার পায়ের সঙ্গে বাঁধা। স্পেনের সাবেক ফুটবলার জাভির ভাষায়, ‘মেসির সবচেয়ে বড় গুণ শুধু প্রতিভা নয়, খেলার প্রতিটি মুহূর্ত বুঝতে পারার অনন্য ক্ষমতা। কোথায় পাস দিতে হবে, কখন গতি বাড়াতে হবে, কখন থামতে হবে-সবকিছু যেন সে আগে থেকেই নিখুঁতভাবে জানে।’

মেসির খেলার চিত্রনাট্যতো এরকমই ছিল। মনে আছে, ২০২২ সালের আগ পর্যন্ত মেসিকে অনেক কথা শুনতে হয়েছিল। কিন্ত কাতার বিশ্বকাপ জয়ের পর মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার পূর্ণতা পেয়েছিল। যে অপূর্ণতার জন্য তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, সেই প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন মাঠেই। কাতার বিশ্বকাপে তার নেতৃত্ব, পারফরমেন্স সবই ছিল অসাধারণ। কাতার বিশ্বকাপে ফুটবলে মেসিই ছিলেন মহানায়ক। আর্জেন্টিনার এই প্রাণভোমরা দম বন্ধ করা ফাইনালে বিস্ময়কর পারফরমেন্স উপহার দিয়ে ফ্রান্সকে হার মানতে বাধ্য করেছিলেন। রক্ত হিম করা সেই ম্যাচে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে নির্ণায়ক ভূমিকা রাখেন। পুরো টুর্নামেন্টে তিনি ৭টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেন। ২০২২ সালের আগে বিশ্বকাপ ফুটবল শিরোপা জয়ের যে একমাত্র অপূর্ণতা ছিল সেটিও তার জীবনে পূর্ণ হয় কাতার বিশ্বকাপে। ফলে এক জীবনে ফুটবল রঙ্গমঞ্চে যা যা পাওয়ার সবই পেয়েছেন এই নন্দিত ফুটবলার। সেই পাওয়ার তালিকা এখনতো অনেক অনেক লম্বা। কী পাননি তিনি? ২০০৫ সালে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ শিরোপা, ২০০৮ সালে অলিম্পিকে স্বর্ণপদক, ২০২০ সালে কোপা আমেরিকা ফুটবল শিরোপা, ২০২২ সালে ফিনালিসিমার এবং একই বছরে বিশ্বকাপ ফুটবলের শিরোপা লাভ। আর ব্যক্তিগতভাবে এ পর্যন্ত রেকর্ডসংখ্যক আটবার ব্যালন ডি আর জয় করেছেন তিনি।

মেসির অবসরের ঘোষণার মধ্যে দিয়ে শেষ হলো ফুটবলের এক স্বর্ণযুগ। এত গ্লামার, এত আবেগ এত দীর্ঘ সময় ধরে আবার কোন মহাকালে এমন ফুটবলার আসবে? তাঁর আবসরের ঘোষণায় ফুটবলবিশ্বে নেমে এসেছে আবেগের ঢেউ। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মেসির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাঁর অসাধারণ অবদানের কথা স্মরণ করেছেন। দীর্ঘদিনের সতীর্থ অ্যাঞ্জেল দি মারিয়া ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও মেসির নেতৃত্ব, ব্যক্তিত্ব ও আর্জেন্টিনার হয়ে তাঁর ঐতিহাসিক সাফল্যকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। মিডফিল্ডার রদ্রিগো দে পলের মতে, সতীর্থদের কাছে মেসি ছিলেন শুধু দলের অধিনায়ক নন, বরং অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস। এদিকে নেইমারের সঙ্গে মেসির বন্ধুত্ব ও ফুটবলীয় সম্পর্কও এই বিদায়কে আরও আবেগঘন করে তুলেছে। অন্যদিকে, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে মেসির দীর্ঘ লড়াই-এর যুগও এখন আন্তর্জাতিক ফুটবলে একটি ঐতিহাসিক অধ্যায় হয়ে থাকবে।

বিশ্বের কোটি কোটি সমর্থকদের কাছে মেসির অবসর কেবল একজন খেলোয়াড়ের বিদায় নয়; এটি আর্জেন্টিনার ফুটবলের একটি স্বর্ণযুগের সমাপ্তি। বিশ্বকাপ, কোপা আমেরিকা, অসংখ্য গোল, রেকর্ড ও স্মরণীয় মুহূর্তের মধ্য দিয়ে মেসি এমন এক উত্তরাধিকার রেখে যাচ্ছেন, যা ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

আন্তর্জাতিক ফুটবল থেকে মেসি অবসরের ঘোষণা দিলেও যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকার (এমএসএল)-এ ইন্টার মায়ামি ক্লাবের হয়ে নিয়মিত খেলছেন। গোলও পাচ্ছেন। খেলার বাইরে স্ত্রী রোকুজ্জো আর তিন সন্তান থিয়াগো, মাতেও ও সিরোকে নিয়েই মেসি এখন ভীষণ ব্যস্ত। এদিকে বাবা মারা যাওয়ার পর মা সেলিয়াই এখন মেসির সবচেয়ে নির্ভরতার জায়গা। নিজের পারিবারিক জীবন তিনি বরাবরই নিরাপদ ও সৃখ সমৃদ্ধে ভরে রেখেছেন। মেসি মাঠে যতোটা বিখ্যাত মাঠের বাইরে তিনি ততোটাই পরিবারকেন্দ্রীক। তাঁর জীবনের একটি বড় অংশ পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানো। সেই চিত্র বারবার দেখা গেছে। নিজের জীবনকে বরাবরই স্নিগ্ধ ও বিশুদ্ধ রেখেছেন। কোনো বিতর্কে কখনও জড়াননি।

দীর্ঘ ক্যারিয়ারের অবসান ঘটিয়ে মেসি ফুটবলকে গুডবাই জানাবেন এটিই সত্য। তবে অসংখ্য ট্রফি ও রেকর্ডের চেয়েও তাঁর আচারণ, বিনয়, পারিবারিক বন্ধনও মানুষ মনে রাখবে বহু বহুদিন। তিনি কোটি কোটি মানুষকে শিখিয়েছেন, প্রতিভার চেয়েও বড় হলো অসীম ধৈর্য, বিনয় আর বারবার ফিরে আসার সাহস। মেসি মাঠ ছাড়লেও কিন্তু ফুটবল থেকে কখনো বিদায় নিতে পারবেন না। কারণ কিছু কিংবদন্তি অবসর নেন, কিন্তু ইতিহাস থেকে কখনো মুছে যান না। এ কথা সত্য, ম্যারাডোনার মতো মেসিও আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সঙ্গে চিরকাল জড়িয়ে থাকবেন। ১০ নম্বর জার্সি হয়তো একদিন অন্য কারও গায়ে উঠবে, কিন্তু আর্জেন্টিনার ১০ নম্বর বললেই মানুষের মনে প্রথমেই ভেসে উঠবে একজনের মুখ লিওনেল মেসি। সবশেষে বলব মেসি সেই ফুটবলার যার জহন্য জন্যএখনও মানুষের মনের মধ্যে ‘আরেকটু খেললে ভালো হতো’ এমন কথা প্রতিধ্বনিত হচ্ছে।

Tags: আর্জেন্টিনাপর্ব-৬মেসিলিড স্পোর্টস
Previous Post

এআই অগ্রগতি থামাতে ট্রাম্প-জিনপিংকে চুক্তির আহ্বান স্যান্ডার্সের

Next Post

সায়মা ওয়াজেদের নিয়োগ ‘ত্রুটিপূর্ণ’ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Next Post
ছবি: সংগৃহীত

সায়মা ওয়াজেদের নিয়োগ ‘ত্রুটিপূর্ণ’ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT