চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সায়মা ওয়াজেদের নিয়োগ ‘ত্রুটিপূর্ণ’ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক প্রধান নির্বাচনে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন দেবে বাংলাদেশ। রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, আগামী জানুয়ারিতে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক প্রধান পদে নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে মালদ্বীপের একজন প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ।

এই পদে এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ দায়িত্ব পালন করছিলেন। গত সপ্তাহে তিনি পদত্যাগ করেন।

সায়মা ওয়াজেদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার নিয়োগটি ত্রুটিপূর্ণ ছিল এবং এ পদের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতাও তার ছিল না।

হুমায়ুন কবির বলেন, ‘এই ধরনের একটি সংস্থায় তার অ্যাপয়েন্টমেন্টটাই ছিল দুঃখজনক। তার কোনো গ্রহণযোগ্য যোগ্যতা ছিল না। এ ধরনের কোনো অভিজ্ঞতাও ছিল না।’

সায়মা ওয়াজেদের পদত্যাগের ঘটনা তার কাছে বিস্ময়কর নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এই অ্যাপয়েন্টমেন্টটাও ত্রুটিপূর্ণ ছিল। ওখানে গিয়ে চাপাবাজি করে ভোট দিয়ে কোনোরকম হয়ে গেছে। এগুলো তো বের হয়ে আসবেই।’

ডব্লিউএইচওর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কোনো প্রভাবশালী বা ক্ষমতাসীন পরিবারের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে নিয়োগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, ‘আন্তর্জাতিক একটি সংস্থার জন্য এটাও একটি লজ্জার ঘটনা। শুধুমাত্র কোনো ক্ষমতাসীন পরিবারের সঙ্গে সম্পর্ক থাকার কারণে কাউকে নিয়োগ দেওয়া তাদের উচিত হয়নি। আমি মনে করি, আন্তর্জাতিক সংস্থাগুলোরও তাদের নিয়োগ প্রক্রিয়া আরও কঠোর করা উচিত।’

Tags: বাংলাদেশবিশ্ব স্বাস্থ্য সংস্থামালদ্বীপ
Previous Post

বিদায় মেসি: শেষ হলো এক স্বর্ণযুগ

Next Post

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভাইরাল হতে কী কী করছেন মানুষ? উত্তর মিলবে ‘আমরা ভাইরাল’-এ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT