চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায়ী মঞ্চে ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:15 অপরাহ্ন 01, অক্টোবর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসির বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলারকে সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি ‘ডক্টর হোনরিস কউসা’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় (ইউবিএ)।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামবেন মেসি। ম্যাচের আগে তাকে এই সম্মাননা দেওয়া হবে।

ইউবিএর উচ্চ পর্ষদের উত্থাপিত প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। প্রস্তাবে মেসির দীর্ঘ ক্যারিয়ারকে উৎকর্ষ, অধ্যবসায়, বিনয় এবং নৈতিকতার অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে তার অঙ্গীকারেরও প্রশংসা করা হয়েছে।

প্রস্তাবে জাতীয় দলের হয়ে মেসির সাফল্যের কথাও তুলে ধরা হয়েছে। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর ২০২২ সালের ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা জেতেন কিংবদন্তি।

ইউবিএর রেক্টর রিকার্দা গেলপি বলেন, ‘মেসির পরিসংখ্যান ও একজন ক্রীড়াবিদ হিসেবে অসাধারণ অর্জনের বাইরেও একজন বিনয়ী ও অদম্য মানুষ হিসেবে তাকে সম্মান জানাতে চায় বিশ্ববিদ্যালয়। মেসি আর্জেন্টিনার জনসংস্কৃতি ও জাতীয় পরিচয়ের উজ্জ্বল প্রতীক ও দূত।’

গেলপি আরও বলেন, ‘এই সম্মাননার মাধ্যমে খেলাধুলার গণ্ডি পেরিয়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করা এবং উৎকর্ষের অনন্য উদাহরণ হয়ে ওঠা একজন মানুষের গুরুত্ব ও প্রভাবকে তুলে ধরা হবে।’

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এমিলিয়ানো ইয়াকোবিত্তি বলেন, ‘এই সম্মানসূচক ডক্টরেট শুধু মেসির ফুটবল ক্যারিয়ারের স্বীকৃতি নয়; এটি ইউবিএর পক্ষ থেকে পুরো আর্জেন্টাইন সমাজের কৃতজ্ঞতা ও শ্রদ্ধারও প্রকাশ।’

গত আগস্টে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। তবে ঘরের মাঠে তাকে বিদায় জানানোর জন্য আরও একটি ম্যাচ খেলার অনুরোধ জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেই অনুরোধে রাজি হন তিনি।

Tags: আর্জেন্টিনাডক্টর হোনরিস কউসাডক্টরেট ডিগ্রিবুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়মেসিলিড স্পোর্টস
Previous Post

ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান

Next Post

চ্যানেল আই-এর জন্মদিনে শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

চ্যানেল আই-এর জন্মদিনে শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের ‘ধারাবাহিকতা ও লড়াই’ প্রয়োজন বললেন কোচ থমাস ডুলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT