চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ‘ধারাবাহিকতা ও লড়াই’ প্রয়োজন বললেন কোচ থমাস ডুলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 অপরাহ্ন 01, অক্টোবর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

আসিয়ান কাপের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯ গোল হজম করেছে বাংলাদেশ। আসরে বাংলাদেশ প্রথম গোলের দেখা পাওয়ায় ১১ গোলের রোমাঞ্চকর ম্যাচে জিতে ফাইনালে উঠেছে স্বাগতিকরা। বড় ব্যবধানের পরাজয়ের পর বাংলাদেশের কোচ থমাস ডুলি দলের বিভিন্ন দিকগুলো তুলে ধরেছেন। জার্মান এ কোচের মতে, বাংলাদেশের উন্নতির জন্য ধারাবাহিকভাবে পারফরম্যান্স লড়াকু মানসিকতার প্রয়োজন। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সার্বিক অবস্থা তুলে ধরে থমাস ডুলি জানান, ‘র‍্যাঙ্কিংয়ের দিকে তাকালেই দলের শক্তির ব্যবধান স্পষ্ট হয়ে যায়। বাংলাদেশের র‍্যাঙ্কিং ১৮১, প্রতিপক্ষ দলগুলো ১১৬, ১৩০ বা ১৪০ এর ঘরে অবস্থান করছে। র‌্যাঙ্কিয়য়ে ওপরে থাকা দলগুলোর খেলোয়াড়রা আরও কঠিন ও প্রতিযোগিতামূলক পরিবেশে খেলে অভ্যস্ত। থাইল্যান্ড, মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়ার মতো দেশের লিগ বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী এবং তাদের খেলোয়াড়রা বুন্দেসলিগা বা ইউরোপীয় লিগগুলোর মতো প্রতিযোগিতায় অংশ নেন।’

বাংলাদেশের অনুশীলনে ঘাটতির কথা উল্লেখ করে ডুলি বলেন, ‘ফুটবলে শীর্ষ পর্যায়ে পৌঁছানোর জন্য ১০,০০০ ঘণ্টা অনুশীলন করতে হয়—এমন একটি কথা রয়েছে। সুতরাং, ১০,০০০ ঘণ্টা অনেক সময়। এটা মানে দাঁড়ায় বছরের পর বছর ধরে প্রতিদিন প্রায় তিন ঘণ্টা করে অনুশীলন করা। তো, অন্য দেশগুলোর মতো সেই পর্যায়ে পৌঁছানোর ক্ষেত্রে এই বিষয়টি হয়তো আমাদের বাংলাদেশে ঘাটতি রয়েছে।’

দুদলের পার্থক্যের কথা উল্লেখ করে এ জার্মান কোচ বলেন, ‘ফুটবলে সবকিছুই গতির ওপর নির্ভর করে—জানেন তো। আপনি কতটা দ্রুত পরিস্থিতি বুঝতে পারছেন, কতটা দ্রুত তা বাস্তবায়ন করছেন। বল নিয়ন্ত্রণে আনতে কত সময় লাগছে এবং এই সমস্ত বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার দলগুলোর দিকে তাকান, মালয়েশিয়ার লিগে খেলা দলগুলো বাংলাদেশের আমাদের দলগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী। অথবা আপনি এখন ইন্দোনেশিয়ার দিকে তাকালেও একই জিনিস দেখতে পাবেন। থাইল্যান্ডের দিকে তাকালেও একই ব্যাপার।’

বাংলাদেশ দল এ আসরে থেকে শিখতে পেরেছে জানিয়েছেন কোচ ডুলি। তার মতে, ‘এই ম্যাচগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করছি—কিছু শেখার জন্য, ভিডিওতে তা দেখার জন্য। আমরা তাদের ভিডিও দেখাই, ভিডিও কেটে ছোট করি এবং বারবার তাদের সেগুলো দেখতে হয়, কারণ আপনার মস্তিষ্কে তা গেঁথে ফেলতে হবে। আপনি যে পজিশনে খেলেন, সেখানে আপনার কী কী বিকল্প রয়েছে? এরপর আপনার বাঁ পায়ে, ডান পায়ে পাসিং ও নিখুঁত শট নেয়ার ক্ষেত্রে আরও ভালো করার জন্য অনুশীলন করতে হবে এবং এভাবেই উন্নতি আসে—যা রাতারাতি ঘটে না।’

আসিয়ান কাপের শেষ ম্যাচে গোলের দেখা পেয়েছে বাংলাদেশ দল। দুটি গোলের প্রথমটি করেছেন ফরোয়ার্ড শাহরিয়ার ইমন ও শেষটি উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। অভিষেক হওয়ার পর তৃতীয় ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন ইংল্যান্ড প্রবাসী এ তারকা। ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিকসহ চার এবং পরে আরেকটিসহ পাঁচ গোল করেছেন স্বাগতিকদের ফরোয়ার্ড মিচেল বেকার।

Tags: আসিয়ান কাপইন্দোনেশিয়াইমনফারহানবাংলাদেশবেকারলিড স্পোর্টস
Previous Post

চ্যানেল আই-এর জন্মদিনে শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে এটিএন পরিবারের শুভেচ্ছা

Next Post

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে এটিএন পরিবারের শুভেচ্ছা

বিএনপি আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে: ফেনীতে প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT