চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানসিক স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে ‘মেন্টাল ওয়েলনেস রান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 10, অক্টোবর 2023
in বাংলাদেশ
A A
জনপ্রিয় খেলোয়াড়রা মানসিক স্বাস্থ্য সচেতনতার জন্য দৌড়ে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমাদের মন, আমাদের অধিকার’ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে হয়ে গেল ‘মেন্টাল ওয়েলনেস রান।’ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সচেতনতামূলক রান আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস (বাপ), সোসাইটি ফর সুইসাইড প্রিভেনশন বাংলাদেশ এবং ঢাকা ইউনিভার্সিটি রানার্স কমিউনিটি। সার্বিক সহযোগিতায় ছিল এসিআই ফার্মা।

মঙ্গলবার ভোর ৬.১৫ মিনিটে টিএসসি থেকে রান শুরু হয়। টিএসসি হয়ে নীলক্ষেত বিশ্ববিদ্যালয় তোরণ। সেখান থেকে ইউটার্ন করে ফুলার রোড, স্বাধীনতা সংগ্রামের পাশ ঘেষে পলাশী মোড় থেকে শহিদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমি হয়ে টিএসসি এসে রান শেষ হয়।

৫ কিলোমিটার রান শেষ করার সময়সীমা রাখা হয়েছিল ১ ঘণ্টা। পুরো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি হয়েছে বিনামূল্যে। প্রায় ২০০ দৌড়বিদ এতে অংশগ্রহণ করেন। সকল রানারকে দেওয়া হয় রানিং টি-শার্ট, স্ন্যাকস, পর্যাপ্ত হাইড্রেশন সাপোর্ট। এতে দেশের খ্যাতনামা অনেক চিকিৎসক, দৌড়বিদ ও তরুণ অংশগ্রহণ করেন।

রান শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে রেস ডিরেক্টর ও ঢাকা ইউনিভার্সিটি রানার্স কমিউনিটির এডমিন সাইফুল্লাহ সাদেক-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ঢাবি রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা, ট্রায়াথেলেট মো. ইসতিয়াক উদ্দিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ’র সহযোগী অধ্যাপক ও সোসাইটি ফর সুইসাইড প্রিভেনশন বাংলাদেশের ভাইসপ্রেসিডেন্ট ডা. হেলাল উদ্দিন আহমেদ, এসিআই ফার্মার ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ আজিজ উল্লাহ।

অংশগ্রহণকারী রানারদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ ম্যারাথনার ও সোয়ান ফোমের চেয়ারম্যান মো. খবীর উদ্দিন খান এবং গ্লোবাল ফার্মার প্রধান নির্বাহী আ. ক ম আহসান।

মেন্টাল ওয়েলনেস রান উদ্বোধনী বক্তব্য রাখেন ইউএস বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস’র প্রেসিডেন্ট প্রফেসর, ব্রিগেডিয়ার জেনারেল ড. এমডি আজিজুল ইসলাম।

বক্তারা মানসিক স্বাস্থ্য সচেতনতায় রানিংয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের খ্যাতনামা রানারদের দেখে আমরা আজকে অনুপ্রাণিত। আপনাদেরকে দেখে তরুণরা অনুপ্রাণিত হবে। দেশে রানিংয়ের মতো শরীর চর্চায় নিয়মিত হয়ে উঠবে। নিয়মিত রানিংয়ের ফলে মানুষের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত হয়। আজকের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আমাদের প্রত্যাশা, মনোযোগের উন্নয়নে সারাদেশের মানুষকে সচেতন করা ও মানুষের সুস্থ ও উন্নত মানসিকতার বিকাশ ঘটানো।

আয়োজকরা বলেন, মানসিক স্বাস্থ্য সচেতনতায় দেশে এধরনের রানিং ইভেন্ট আয়োজন প্রথম উদ্যোগ। উদ্যোগটির ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

পৃথিবীর সকল মানুষকে মানসিক স্বাস্থ্য এর ওপর বিশেষবাবে সচেতন করতে সারা বিশ্বে ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। ১৯৯২ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। নানারকম আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হয়ে থাকে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।

Tags: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
Previous Post

যুক্তরাষ্ট্রে চীনা কনস্যুলেটে গাড়ি বিধ্বস্ত, চালককে গুলি করে হত্যা

Next Post

মালানের সেঞ্চুরি, তল পাচ্ছে না বাংলাদেশ

Next Post
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মালানের সেঞ্চুরি, তল পাচ্ছে না বাংলাদেশ

গুরুতর পরিস্থিতিতে আহতদের জন্য মরদেহ বহন করছে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ইসরায়েলে হামাসের প্রায় ১৫শ সদস্যের মরদেহ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT