চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে চীনা কনস্যুলেটে গাড়ি বিধ্বস্ত, চালককে গুলি করে হত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:05 অপরাহ্ন 10, অক্টোবর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
গাড়ি ভাঙচুর ও গুলির ঘটনা, চীনা কনস্যুলেটের বাইরে নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে চীনা কনস্যুলেটের ভবনে একটি গাড়ি আঘাত করেছে। গতকাল এই ঘটনার পরপরই গাড়ি চালককে গুলি করে হত্যা করে পুলিশ।

বিবিসি জানিয়েছে, পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কর্মকর্তারা ঘটনাস্থলে আসার পর অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে গুলি করে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়া এক ভিডিওতে দেখা যায়, নীল রঙের একটি হোন্ডা গাড়ি দাঁড়িয়ে আছে। পুলিশ সদস্যরা গাড়ির দিকে বন্দুক তাক করে রয়েছে। ভিডিওতে এ সময় কয়েকজনকে দৌড়ে ভবন থেকে বেরিয়ে যেতেও দেখা গেছে।

চীনা কনস্যুলেটের একজন মুখপাত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি আমাদের কনস্যুলেটের প্রশাসনিক হলে সহিংসভাবে গাড়ি চালিয়েছিল যা স্টাফ এবং সাইটে থাকা লোকদের জীবনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। তিনি কর্তৃপক্ষের কাছে অবিলম্বে তদন্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

সান ফ্রান্সিসকো পুলিশ ডিপার্টমেন্টের সার্জেন্ট ক্যাথরিন উইন্টার্স বলেছেন, ভিসা অফিসে গাড়িটি বিধ্বস্ত হওয়ার পর অফিসাররা দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছিল। অফিসাররা সন্দেহভাজন ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করছিল এবং একজন অফিসার তাকে গুলি করে। অফিসার, প্যারামেডিকস এবং চিকিৎসকরা সন্দেহভাজন ব্যক্তির জীবন বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি।

Tags: কনস্যুলেটগুলিযুক্তরাষ্ট্র
Previous Post

উন্নয়নের যাত্রা কেউ দাবিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

Next Post

মানসিক স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে ‘মেন্টাল ওয়েলনেস রান’

Next Post
জনপ্রিয় খেলোয়াড়রা মানসিক স্বাস্থ্য সচেতনতার জন্য দৌড়ে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানসিক স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে ‘মেন্টাল ওয়েলনেস রান’

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মালানের সেঞ্চুরি, তল পাচ্ছে না বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT