চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসী আঙ্কেল-আন্টিদের জন্য নাটক করবো: মেহজাবীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:23 অপরাহ্ন 04, আগস্ট 2025
in বিনোদন
A A
মেহজাবীন হাসিমুখে সুন্দর পোশাকে, প্রবাসী আঙ্কেল-আন্টিদের জন্য নাটক. Channel i News - চ্যানেল আই নিউজ

লাক্স চ্যানেল আই সুপারস্টারের মঞ্চ থেকে বেরিয়ে এক যুগের ক্যারিয়ারে নাটকের অভিনেত্রীদের মধ্যে শীর্ষে স্থানে নিজেকে নিয়ে গেছেন মেহজাবীন চৌধুরী। একের পর এক ভিন্ন চরিত্রে স্ক্রিনে এনে তিনি হয়ে উঠেছেন ‘সবার প্রিয়’। কিন্তু গত কয়েক বছর ধরে এই অভিনেত্রী নাটক করা কমিয়েছেন!

তাকে পাওয়া যাচ্ছে বিজ্ঞাপন বা ওটিটি-তে, অভিষেক হয়েছে চলচ্চিত্রেও! নাটকে অভিনয় প্রসঙ্গে মেহজাবীন জানালেন, তার নতুন সিদ্ধান্তের কথা। সম্প্রতি শুরু হওয়া ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামে একটি পডকাস্ট শো-তে অতিথি হিসেবে এসে এই সিদ্ধান্ত জানিয়েছেন।

কিছুদিন আগে কানাডায় গিয়েছিলেন মেজহাবীন চৌধুরী। সেখানকার অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, যখন দেশের বাইরে যাই অনেক আন্টি এসে আমাকে বলেন, তোমার সব নাটক আমি দেখেছি। কিন্তু নতুন নাটক কেন করছো না? এখন কী দেখবো? আর কার নাটক দেখা যায়? প্রবাসে থেকেও তারা যখন প্রত্যেকটা কাজ নিয়ে কথা বলে আমি বিস্মিত হই! যতজনের সঙ্গে আলাপ হয়েছে প্রত্যেকে প্রায়ই একই কথা বলেছেন।

চ্যানেল আই অনলাইন এর জন্য সাক্ষাৎকারের দৃশ্য, দুই ব্যক্তি টেবিলের পাশে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহজাবীন বলেন, তখন আমার মনে হয়েছে, সত্যিই তো তারা আমার কাজ মিস করছেন। এ কারণে সিদ্ধান্ত নিয়েছি, নাটক যদি করি তাহলে প্রবাসে থাকা আঙ্কেল-আন্টিদের জন্য করবো। তারা আমাকে ওটিটির কথাও বলেছে। জিজ্ঞেস করেছে, ওটিটি কীভাবে সাবস্ক্রাইব করবো? দেশের বাইরে থেকে সাবস্ক্রাইব তো কষ্টের, আমি বা আমরা তো পারি না। ইউটিউবে তোমার নতুন কাজ কবে আসবে?

মেহজাবীন বলেন, তাদের কথা শুনে আমার ফিল হয়েছে, তারা যে বয়সী তাদের জন্য এটা কষ্টের। কিন্তু দেশের সব ফিল্ম তো ওসব জায়গায় পৌঁছায় না। তারা ইজি ওয়েতে কিছু না কিছু দেখতে চায়। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, তাদের জন্য কাজ করবো। আর এই কাজগুলো তাদেরকে বাংলাদেশের সঙ্গে কানেক্টেড রাখে। নাটকের মাধ্যমে তারা দেশের অনেককিছু জানতে পারে। এ কারণে, শুধুমাত্র আঙ্কেল আন্টিদের জন্য আমি বছরে কয়েকটা নাটকে কাজ করবো।

পডকাস্টটি উপস্থাপনা করেন রুম্মান রশীদ খান। তিনি জানতে চান তারকাখ্যাতি হারাবার ভয় হয়? উত্তরে মেহজাবীন বলেন, একটা সময়ে এই তারকাখ্যাতি থাকবে না আমি এবং আদনান মাঝেমাঝে এই বিষয় নিয়ে আলোচনা করি। আদনান এটা নিয়ে আমাকে মোটিভেট করে বলে, ‘এখন তুমি যে অবস্থানে আছো একসময় এ-রকম থাকবে না। এজন্য নিজেকে প্রস্তুত করো। হয় নিজেকে এমন আর্টিস্ট বানাও যেন তোমার বিকল্প কখনও পাওয়া যাবে না, অথবা বাস্তবতাকে গ্রহণ করতে শেখো।’ এই দুটি জিনিস যখন মানুষ বুঝতে পারে, তখন সবকিছু সহজ লাগে।

Tags: বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকেমেহজাবীন চৌধুরীরুম্মান রশীদ খানলিড বিনোদন
Previous Post

মারা গেছেন সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদ

Next Post

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Next Post
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

মাহফুজ আলমের ছবি, এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে: মাহফুজ আলম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT