বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুন অর রশিদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়। চিকিৎসকদের ধারণা গতরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। চট্টগ্রাম সেনানিবাসে জানাজার নামাজ শেষে তাকে হাটহাজারীতে নিজ গ্রামে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।








